Sunday , 7 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পবিপ্রবিতে আন্তঃঅনুষদ ফুটবলের শিরোপা ফিশারিজ অনুষদের

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 7, 2025 4:56 pm

রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দুই সপ্তাহব্যাপী আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে ফিশারিজ অনুষদ ১–০ গোলে এএনএসভিএম অনুষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল লতিফ এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন।

ভাইস-চ্যান্সেলর খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরে বলেন, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত চেতনা বাড়ায়।

পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ফিশারিজ অনুষদ এবং রানার্সআপ এএনএসভিএম অনুষদের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে পবিপ্রবির ৮টি অনুষদ অংশগ্রহণ করে এবং প্রতিটি ম্যাচেই ছিল প্রতিযোগিতামূলক পরিবেশ ও শিক্ষার্থীদের সক্রিয় উপস্থিতি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪

রাজবাড়ীতে জুয়া খেলার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে জখম

সাদাপাথর ফিরিয়ে দিতে ৩ দিনের আল্টিমেটাম

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো প্রাণ-আরএফএল

যশোরে ৪৩ হাজার লিটার ভোজ্য তেল জব্দ

কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রী চিকিৎসাসেবা ও খাবার বিতরণ

মান্দায় দাঁড়িপাল্লার জোয়ার কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ : আব্দুর রাকিব

ঝালকাঠিতে সেজদারত অবস্থায় মুসল্লির ইন্তেকাল

ফতুল্লায় গ্যাসের আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ

জ্বালানি সংকট নয়, অতিরিক্ত মজুদ প্রবণতাই চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী