Tuesday , 25 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দুমকী পুলিশের অভিযানে সোয়া ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 25, 2025 8:02 am

সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকী উপজেলার পায়রা সেতু টোল প্লাজা এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম রোমান মোল্লা (৩৫)। এসময় তার হেফাজত থেকে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার (২৪ নভেম্বর, ২০২৫) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুমকী থানা পুলিশের একটি আভিযানিক দল পায়রা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিলো। এসময় সন্দেহভাজন হিসেবে রোমান মোল্লাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার সঙ্গে থাকা ব্যাগে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়া গেলে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রোমান মোল্লা পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া  ইউনিয়নের শ্যামচাঁদ গ্রামের হারুন মোল্লা এবং মিরজান বেগমের ছেলে।

​এ বিষয়ে দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে পায়রা সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে ওই যুবককে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান জিরো টলারেন্স নীতিতে অব্যাহত থাকবে।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ভারতীয় শাড়ি জব্দ

হাজারো দর্শকের সামনে ভল্লবপুরের গোলবন্যা, ফাইনালে তুলকালাম প্রস্তুতি

মোংলায় হাতপাখার নির্বাচনী প্রচারণা

খুবিতে “ডিজিটাল দুনিয়ায় নারীর সুরক্ষা” বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা প্রদান

রংপুর-৩ আসনের ইতিহাস রক্ষায় ৯নং ওয়ার্ডবাসীর আন্দোলন

সিলেট সীমান্তের ওপারে ঝুলে থাকা বাংলাদেশির লাশ ২৫ ঘণ্টা পর হস্তান্তর

নিষিদ্ধ ছাত্রলীগের গোপন সভা থেকে নারীসহ আটক ৬

মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় শরীয়তপুরের ছামীমের অকাল মৃত্যু

কুয়েটে সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা, দায়িত্ব গ্রহণ করল ৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি

মাদক সেবনের দায়ে ডোপ টেস্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান