Sunday , 23 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দুমকিতে সড়ক দুর্ঘটনায় আহত- ৫

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 23, 2025 2:45 pm

‎সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনজন। আরও দুজন প্রাথমিক চিকিৎসা নেন। গুরুতর আহতদের দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

‎রোববার বিকেল ৪টার দিকে দুমকী-রাজাখালী বাসস্ট্যান্ডের মাঝের ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

‎গুরুতর আহতরা হলেন—বাউফলের শাপলাখালী এলাকার মো. বাবু (৩০), রাজনগর এলাকার নূর জাহান (৫০) ও চরগরবদি এলাকার মাহিন্দ্রা চালক মো. হারুন (৫০)। বাবুর অবস্থা আশঙ্কাজনক। অন্য আহতরা হলেন—বাউফলের কায়না গ্রামের বাবুল মোল্লা (৫৮) ও জুয়েল মোল্লা (২৪)।

‎প্রত্যক্ষদর্শী সুজন খান বলেন, ‘দুমকীর দিক থেকে আসা মাহিন্দ্রাটির সামনে হঠাৎ তিনটি কুকুর চলে আসে। ড্রাইভার সাইড নিতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে লাইট পোস্টে ধাক্কা দেয়। ধাক্কার পর গাড়ির পেছনে আগুন ধরে যায়। চালক ও যাত্রীরা লাফ দিয়ে নামলেও একজন মহিলা ভেতরেই আটকে ছিলেন।’

‎আহত যাত্রী বাবুল মোল্লা জানান, ‘ড্রাইভার শুরু থেকেই দ্রুতগতি তুলেছিলেন। আমরা বলার পর একটু কমিয়েছিলেন। পরে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সামনে কুকুর পড়ে দুর্ঘটনা ঘটে।’

‎দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মোংলার জয়মনিতে নারীদের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

কুয়াকাটা পশ্চিম বেরিবাঁধ: জনগণের টাকায় দুর্নীতির কার্পেট

দাবী না মানলে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামা হবে- মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, নিন্দা ও বিচারের দাবি

চলতি মাসের ২১দিনে এসেছে ২৪ হাজার ৪৬৪ কোটি টাকা রেমিট্যান্স

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ: ইরান

পবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল, ওরিয়েন্টেশন ও দায়িত্ব হস্তান্তর

জাবি সিনেটে জাকসুর পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি মনোনীত

শিক্ষার্থীদের অধিকারের আদায়ে কুবিতে ‘প্রভাতী’র যাত্রা শুরু

ফরিদপুর নগরকান্দায় পূজা উদযাপন ফন্টের কমিটি গঠন ও মত বিনিময় সভা