Saturday , 13 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, নিন্দা ও বিচারের দাবি

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 13, 2025 7:04 am

শাওন বল, শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরে মোহনা টেলিভিশনের একজন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। সাংবাদিক সমাজসহ বিভিন্ন স্তরের মানুষ এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত হিসেবে অভিহিত করেছেন।

ঘটনার পরপরই সহকর্মী সাংবাদিকরা একত্রিত হয়ে তীব্র নিন্দা জানান এবং হামলার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তোলেন। তাঁরা বলেন, সাংবাদিকদের উপর হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি মানুষের কথা বলার অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতাকে স্তব্ধ করার অপচেষ্টা।

এদিকে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরাও এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যম আরও বড় হুমকির মুখে পড়বে।

স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছে। সাংবাদিক মহল আশা করছে, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি না ঘটে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিপ্রবি জিয়া পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল

নির্বাচনে AI-এর প্রভাব ও উত্তরণের পথ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শিবচরে বিএনপি নেতা বাশার সিদ্দিকীর নেতৃত্বে গণসংযোগ ও র‍্যালি

দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

এদেশের মানুষ নতুন বাংলাদেশ দেখবে ,যেখানে সন্ত্রাস দুর্নীতি থাকবে না – ডা. আবদুল্লাহ মোঃ তাহের

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪

বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার সুরক্ষা-সংরক্ষণে সচেতনতা সভা

পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান, ৬ লাখ মিটার কারেন্ট জাল