Tuesday , 25 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুয়াকাটা পশ্চিম বেরিবাঁধ: জনগণের টাকায় দুর্নীতির কার্পেট

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 25, 2025 1:36 pm

সোহাগ সাব্বির, কলাপারা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটা, কুয়াকাটা পশ্চিম বেরিবাঁধ এটি শুধু একটি বাঁধ নয়, এটি সমুদ্রের সঙ্গে উপকূলীয় মানুষের জীবন-জীবিকার লড়াইয়ের শেষ ভরসা, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার অঙ্গীকার। কিন্তু সেই আশা এবং ভরসার প্রতীক

কুয়াকাটা পশ্চিম বেরিবাঁধের নির্মাণ কাজ নিয়ে এখন ঘোর অন্ধকার। স্থানীয়দের অভিযোগ, জনগণের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বেরিবাঁধে চলছে নজিরবিহীন দুর্নীতি, যেখানে নিয়ম-নীতির তোয়াক্কা করা হয়নি।

স্থানীয় সূত্র এবং পর্যবেক্ষণ অনুযায়ী, বেরিবাঁধ নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগটি খুবই গুরুতর। কাজের স্পেসিফিকেশন (নিয়ম) অনুযায়ী, বাঁধের ভিত্তিস্তর বা বেস লেয়ার কমপক্ষে ৪ পুরু হওয়ার কথা ছিল। অথচ মাঠপর্যায়ে দেখা যাচ্ছে, সেখানে মাত্র ১ ইঞ্চির মতো পাতলা কাজ করা হয়েছে, যা সহজেই ভেঙে উঠে যাচ্ছে।

এটি শুধু নিম্নমান নয়, এটি উপকূলের মানুষের নিরাপত্তার সঙ্গে সরাসরি প্রতারণা।ক্ষোভের সঙ্গে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা। প্রশ্ন উঠেছে, জনগণের স্বপ্ন গড়ার নামে কেউ কি সেই স্বপ্নে বড় ধরনের ছিদ্র তৈরি করছে?

কুয়াকাটা শুধু দেশের প্রধান পর্যটন কেন্দ্র নয়, এটি হাজারো উপকূলবাসীর “হৃদয়”। এই হৃদয়ে যদি কোনো ক্ষত তৈরি হয়, ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় এই দুর্বল বেরিবাঁধ যদি ভেঙে যায়, তার দায়ভার কে নেবে, প্রশ্ন স্থানীয়দের মনে।

স্থানীয়দের বক্তব্য অত্যন্ত স্পষ্ট— এই বেরিবাঁধের মান দুর্বল হলে তা শুধুমাত্র আর্থিক ক্ষতি নয়, এটি মানুষের জীবন এবং সম্পদের জন্য সরাসরি হুমকি।

স্থানীয়দের জোরালো দাবি ৩ দফা আলটিমেটাম এমন পরিস্থিতিতে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে একাট্টা হয়েছেন উপকূলবাসী। প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের ৩টি প্রধান দাবি কঠোর ব্যবস্থা, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর এবং দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বেরিবাঁধের কাজে শতভাগ মানসম্পন্ন কাজের নিশ্চয়তা দিতে হবে এবং ত্রুটিপূর্ণ অংশ দ্রুত মেরামত করতে হবে।

জনগণের সামনে প্রকল্প ব্যয়ের প্রতিটি টাকার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব উপস্থাপন করতে হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ

কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড রাহুলের

প্রথমবার বিশ্বকাপে র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

জাজিরায় পদ্মার ভাঙন, নিঃস্ব হচ্ছেন শত শত মানুষ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

কুয়েটে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির, বেতন-বোনাস ছাড়াই ঈদ কাটাতে যাচ্ছেন হাজারো শিক্ষক-কর্মচারীরা

নাজিরপুরে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি: পাঠদান বন্ধ, উদ্বেগে শিক্ষার্থীরা

জৈন্তাপুরে পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে ভোররাতে মোবাইল কোর্টের অভিযান

মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্য গ্রেপ্তার