Thursday , 20 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ভুরুঙ্গামারীতে এনসিপির দলীয় কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 20, 2025 1:02 pm

কুড়িগ্রাম প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা শাখার দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মোঃ মাসুম মিয়া।

এনসিপি ভুরুঙ্গামারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক বাবু ও মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

এছাড়াও ভুরুঙ্গামারী উপজেলা নেতৃবৃন্দ সহ ইউনিয়ন কমিটির অন্তত দুই শতাধিক কর্মী-সমর্থক এতে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ