Tuesday , 11 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

গাজীপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 11, 2025 2:44 pm

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কোনাবাড়িতে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার (১০ নভেম্বর) রাত দেড়টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ির পুকুরপাড় এলাকায় মো. খোকনের লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই মো. রবিনের থাই এ্যালুমিনিয়ামের দোকান, জাহাঙ্গীর আলমের খাবারের হোটেল, খোকন মিয়ার লেপ-তোশকের দোকান, মো. হারুনের চায়ের দোকান, রাহাতের মুরগি ও ভ্যারাইটি স্টোরের দোকান এবং মায়া রানীর মুদি দোকান পুড়ে যায়।

সর্বশেষ - আইন-আদালত