Friday , 7 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জনগণের দুঃখে পাশে এবি পার্টির প্রার্থী আবদুল্লাহ বাদশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 7, 2025 3:51 pm

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নালিতাবাড়ি–নকলা) আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মো. আবদুল্লাহ বাদশা সম্প্রতি নালিতাবাড়ী ও নকলা উপজেলার পশ্চিমাঞ্চলের বড়ইতা–গড়াকুড়া সংযোগ সড়ক পরিদর্শন করেন।

তিনি সেখানে ঘোড়ামারা নদীর উপর ভাঙা ব্রিজের ভয়াবহ পরিস্থিতি প্রত্যক্ষ করেন। বহুদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকা এই ব্রিজের কারণে দুই উপজেলার মধ্যে যাতায়াত সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় জনগণ জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন পারাপার করছে, ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

জনগণের এই চরম ভোগান্তির বিষয়টি তুলে ধরে জনাব আবদুল্লাহ বাদশা বলেন, “এলাকার মানুষ প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে চলাচল করছে। দ্রুত সময়ের মধ্যে ঘোড়ামারা নদীর উপর নতুন ব্রীজ নির্মাণের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং ভবিষ্যৎ দুর্ঘটনা এড়ানো যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটি দীর্ঘদিন ভাঙা অবস্থায় থাকায় কৃষিপণ্য পরিবহন, স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধানের প্রত্যাশা করছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নলছিটিতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

মানিকগঞ্জ জজকোর্টের আইনজীবী ছালেকের বিরুদ্ধে সনদ বাতিলের দাবিতে গণপিটিশন

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণ

শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

বাইশারীতে রাবার বাগানের সিট লুট, আতঙ্কে বাগান কর্মচারীরা

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবচরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত