শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

আরিফ হোসেন, ঝিনাইগাতী প্রতিনিধি:

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) সংসদীয় আসনে নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ। আগে মনোনয়নপত্র স্থগিত করা হলেও প্রয়োজনীয় দালিলিক প্রমাণ দাখিল করতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত তা বাতিল করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে আসে। তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের দাবি করলেও মনোনয়নপত্র দাখিলের সময় এর পক্ষে কোনো চূড়ান্ত দালিলিক প্রমাণ সংযুক্ত করেননি। এ কারণে নির্বাচন আইন অনুযায়ী তার মনোনয়নপত্র প্রথমে স্থগিত করা হয়।

পরে নির্বাচন কর্তৃপক্ষের পক্ষ থেকে শনিবার বিকেল পাঁচটার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট নথিপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে নির্বাচন আইন অনুযায়ী তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।

এদিকে, শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শেরপুর-১ আসনে তিনজন এবং শেরপুর-২ আসনে তিনজন প্রার্থী রয়েছেন। বাকি ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩