Saturday , 1 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 1, 2025 12:58 pm

মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য’কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায়ে’র উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান হোসেন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন, নাচোল সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় হচ্ছে ঐক্যের প্রতীক— যার মাধ্যমে স্বল্প মূলধন ও পারস্পরিক সহযোগিতায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সম্ভব। তাঁরা আরও বলেন, বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সমবায় আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য।

“সমবায় শুধু একটি সংগঠন নয়, এটি হলো সামাজিক বন্ধনের এক শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি সম্ভব। তরুণ প্রজন্মকে সমবায় কর্মকাণ্ডে যুক্ত করতে হবে, তাহলেই টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।” সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকগণ, নারী সমবায় সমিতির প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

এ সময় অতিথিরা বলেন, “সমবায়কে শক্তিশালী করতে হলে সৎ, দায়িত্বশীল ও স্বচ্ছ নেতৃত্ব গড়ে তুলতে হবে। তাহলেই স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে সমবায়ের মাধ্যমে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভোটের মাঠে প্রশাসন থাকবে নিরপেক্ষ : ডিসি আরেফীন

শিবগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

রাজাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত মো: রেজাউল করিম

জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন ইউএনও দীপা রাণী

শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক সহ অবৈধ পাথরবাহী ট্রাক আটক

আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে টিন বিতরণ, সহযোগিতায় প্রবাসী

মাদারীপুরে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পটুয়াখালীর দুমকি উপজেলায় ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা