Friday , 31 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের আয়কর নথি জব্দের নির্দেশ দুদকের

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 31, 2025 9:36 am

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:

ধর্ম মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের আয়কর নথি জব্দের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন এবং তা ভোগদখলে রেখেছেন। এছাড়া তার নামে থাকা চারটি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনক অর্থ লেনদেন, হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের তথ্য তদন্তাধীন রয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অনুমোদন দিয়েছেন যে, আ ক ম মোজাম্মেল হকের সার্কেল-১৬, কর অঞ্চল-গাজীপুরের ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর নথি, স্থায়ী অংশ, বিবিধ অংশ, অ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে), নোটসিটসহ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র ও অফিস আদেশ পর্যালোচনা করা হবে।

পর্যালোচনার পর এসব নথির সত্যায়িত ফটোকপি তৈরি করে মামলার আলামত হিসেবে জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, দুদক ইতোমধ্যেই সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ও সম্পদ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই শুরু করেছে। এ বিষয়ে তদন্ত শেষ হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নের চিঠি পেলেন আনিসুল হক

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কুবি ছাত্র দলের দোয়া মাহফিল

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত দাদি-নাতনির মৃত্যু

সেনা লুব্রিকেন্টস্ কর্তৃক ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল

সুগন্ধা নদী থেকে নারীর মৃতদেহ উদ্ধার

বিদ্যালয়ের ১৪ লক্ষ টাকা বুঝিয়ে না দিয়ে অবসরে যাচ্ছেন প্রধান শিক্ষক আ’লীগ নেতা কামরুজ্জামান

বিএনপিসহ কয়েকটি দলের ‘জুলাই সনদে’ দ্বিমত আছে: সারজিস আলম

ঝালকাঠিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করলেন গোলাম আজম সৈকত

চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন