Wednesday , 1 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সুন্দরবনে কুমিরের আক্রমণে প্রাণ হারালেন জেলে

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 1, 2025 5:48 am

মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ

সুন্দরবনে কাঁকড়া ধরে খাল সাঁতার দিয়ে আসার সময়। করমজলের খালে কুমিরের আক্রমণে প্রাণ হারালেন সুব্রত মন্ডল (৩২) এক জেলে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৩টার দিকে সুন্দরবন থেকে কাঁকড়া ধরা হয়ে গেলে।

তারা ৫ জন লোক করমজল খাল সাঁতার দিয়ে তাদের গন্তব্যের দিকে যাচ্ছিলেন। এমন সময় একটি কুমির সুব্রত মন্ডলের পা কামড়ে ধরেন এবং তার সাথে থাকা বাকি ৪ জন কুমিরের থেকে সুব্রতকে ছাড়ানোর অনেক চেষ্টা করেন কিন্তু তারা ব্যর্থ হন। কুমিরটি সুব্রতকে নিয়ে পানির নিচে চলে যায়।

বন বিভাগ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থানে উপস্থিত হন। স্থানীয় লোকজন এবং বনবিভাগের অনেক খোঁজাখুঁজি পরে রাতে তার মৃত্যুদেহটি পাওয়া যায়।
ঘটনা স্থানে থাকা সোহেল বিশ্বাস বলেন, সুব্রত মন্ডল কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন। বাড়িতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী , বৃদ্ধ মা, ছোট ভাইয়েরা রয়েছে। সে প্রতিদিনের উপার্জন দিয়ে তাদের পরিবার চালাত। তিনি বৈধ পাস নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলো। তাই বন বিভাগের কাছে আমাদের একটাই দাবি। তার পরিবারকে যেন বন বিভাগ থেকে অনুদান দেয়া হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, যে সব জেলে পাস নিয়ে বনে গিয়ে কুমির এবং বাঘের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারান। তাদের সরকারি অনুদান দেয়া হয় কিন্তু পাস ছাড়া কেউ নিহত হলে। তাদের সহায়তা প্রদান করা হয় না।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কাজী জাফর কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা চিন্তা করতেন – কাজী নাহিদ

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব ২০২৫ অনুষ্ঠিত

শিল্পকলায় আসছে জবি নাট্যকলা বিভাগের ‘ডিজায়ার আন্ডার দ্য এলমস’

২৫ সালের চতুর্থ ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশন এর ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রানার্স আপ জাবির “নাট্যম”

পুঠিয়ায় জামায়াত প্রার্থী মনজুর রহমানের গণসংযোগ

চকরিয়ায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত

নাসির নগরে ঝুঁকিপূর্ণ সেতুতে যানবাহন চলাচল, চরম আতংকে যাত্রী ও চালকরা

পূবাইলে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ