Monday , 29 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ সংরক্ষণে প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 29, 2025 12:06 pm

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে ঝালকাঠির রাজাপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলের সঞ্চালনায় সভায় মা ইলিশ রক্ষা, জাটকা নিধন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিসহ প্রশাসনিক কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ইউএনও রিফাত আরা মৌরি বলেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, দেশের অর্থনীতি ও জীবিকায় এর অবদান অপরিসীম। মা ইলিশ রক্ষা না করলে ভবিষ্যতে ইলিশের প্রাপ্যতা মারাত্মকভাবে হ্রাস পাবে। তাই সরকার ঘোষিত সময়কালে নদীতে ইলিশ আহরণ সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে।”

তিনি আরও বলেন, এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে।

সভায় রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় জেলেদের বোঝানোর পাশাপাশি নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ কাজে নদীতে নৌপুলিশ ও নিয়মিত টহল জোরদার করা হবে।

এছাড়া সভায় উপস্থিত সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা নানা পরামর্শ দেন। তারা মা ইলিশ সংরক্ষণে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় রাজাপুরে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হবে বলে সভায় জানানো হয়।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নালিতাবাড়ী যোগানিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন রাকিবুল ইসলাম

অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে অর্থলুট

কোম্পানীগঞ্জ ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমানের ইন্তেকাল, জানাজা সকাল ১১ টায়

কুড়িগ্রামে এক বছরে ২৩৩৫ মামলা নিষ্পত্তি গ্রাম আদালতে

পূবাইলে মেঘডুবীর জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ

কুড়িগ্রামে “ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস” সমুহ পালনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের পুরস্কার বিতরণ

আজ রাতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা