Tuesday , 23 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শিবচরে মাদকের ভয়াবহতা রোধে স্মারকলিপি দিলো বিএনপি

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 23, 2025 9:08 am

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে মাদকের ভয়াবহতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে উপজেলা বিএনপি।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনও’র হাতে এ স্মারকলিপি তুলে দেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, শিবচর উপজেলায় মাদক পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। এতে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে। মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর কার্যক্রম জোরদার করার দাবি জানানো হয়।

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির নেতারা জানান, মাদক শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজকে বিপর্যস্ত করছে। তাই রাজনৈতিক দল, প্রশাসন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

ইউএনও প্রতিনিধি দলের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করে বলেন, মাদক দমন ও প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যে কোনো তথ্য পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদকের ভয়াবহতা রোধে রাজনৈতিক ও সামাজিক উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার তাগিদ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি

দাবি আদায়ে অনশনে শিক্ষার্থীরা, পাশে মশারি টানিয়ে ঘুমালেন উপাচার্য

প্রাথমিকে ‘সংগীত ও শারীরিক শিক্ষা’ শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন

পাঁচবিবিতে জামায়াতের নির্বাচনী কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

নাসির নগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

শিক্ষার্থী তীর্থ দাস পেল চলার সহায়ক হুইল চেয়ার

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা, নেতানিয়াহুর ‘পরিণতি অস্পষ্ট’

দোয়ারাবাজারে অগ্নিসংযোগে খড়ের গাদা পুড়ে ছাই, গরু নিহত

সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সংবাদ সম্মেলন

জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, মামলা-বাণিজ্য করে না: ডা. শফিকুর