Wednesday , 22 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬টি মানবকঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গত সোমবার (২০ অক্টোবর) অমাবস্যার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটে। ১৬টি কবর খুড়ে কঙ্কালগুলো চুরি করার পর চোরের ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্র রেখে যায়। তবে এ ঘটনায় চোর চক্রের কাউকে শনাক্ত করা যায়নি। এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর দলে দলে কবরস্থানে মানুষ এসে ভিড় করছে।

বুধবার সরেজমিনে গেলে এলাকাবাসী ও কবরস্থান পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের মুসল্লীরা ফজরের নামাজ শেষে কবরস্থানে গেলে বেশকিছু কবরের মাটি আলগা দেখতে পায়। পরে উৎসুক মুসল্লীরা কাছে গেলে দেখতে পান কবরগুলো থেকে কঙ্কাল নিয়ে গেছে।

কবরস্থানের কঙ্কাল চুরির ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্কুল শিক্ষক ছানোয়ার হোসেন । তিনি বলেন, যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেখানে গত ১থেকে দেড় বছরের মধ্যে মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল।

কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার, সদস্য গোলজার হোসেন এবং কবরস্থানের পাশের বাড়ির মুসল্লী আব্দুস ছামাদ জানান, গত সোমবার অমাবস্যার রাতে কোন একসময় কবরস্থানে ঢুকে গত ১ থেকে দেড় বছর আগের কবর খুড়ে কঙ্কাল নিয়ে যায়। পরদিন সকালে মুসল্লীদের মাধ্যমে জানাজানির পর ১৬টি কবর খোঁড়া অবস্থায় দেখা যায়। এসব কবর পরীক্ষা করে দেখা যায় মাথা থেকে কোমড় পর্যন্ত কঙ্কাল নিয়ে গেছে। পরদিন স্থানীয়দের মাধ্যমে খুড়ে রাখা কবরগুলোতে নতুন করে মাটি চাপা দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আছলাম আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনিদের পক্ষে চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশের সকল বিভাগে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা

পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিপ্রবির ব্যস্ততম সড়কে নেই গতিরোধক, দুর্ঘটনায় চার শিক্ষার্থী গুরুতর আহত

কুড়িগ্রাম সোনাহাট সেতুর পাটাতন ভেঙে স্থলবন্দরের যান চলাচল বন্ধ

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল‌

যুদ্ধে ইরানের প্রথম দিনে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

চৌদ্দগ্রামে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত ১