শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, আহত ৮, আটক ৪ কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করতে নির্বাচনে আসিনি : রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নবীনগরে ধানের শীষের বিশাল জনসভা নাটোর-২ আসনে জামায়াতের সমাপ্তি নির্বাচনী গণমিছিল নীলফামারী-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা মান্দায় বিএনপির নির্বচনী জনসভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট’ বিতর্ক প্রতিযোগিতা এনায়েতপুরে ১১ দলীয় জোটের জনসভা, দাড়িপাল্লা শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা

চৌদ্দগ্রামে প্রি-পেইড মিটারে জনদুর্ভোগ চরমে

গ্রাহকদের অভিযোগ ছয়শত টাকার বিদ্যুৎ বিল বিরানব্বই হাজার টাকা

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ পাওয়ার ডেভেলমেন্ট বোর্ড (পিডিবি) এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের চলতি মাসে চার-পাঁচ গুন বাড়তি ভূতুড়ে বিদ্যুৎ বিল আসার অভিযোগ উঠেছে।

ভূতুড়ে বিলের বিরুদ্ধে রবিবার (২১শে সেপ্টেম্বর) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ ওয়াপদা অফিসে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা।

এসময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, জোরপূর্বক প্রিপেইড মিটার চাপিয়ে দেয়ার উদ্দেশ্যে পোষ্টপেইড মিটারে ভূতুরে বিল করছেন কর্মকর্তা-কর্মচারীরা। পিডিবির চৌদ্দগ্রাম অংশের আবাসিক প্রকৌশলী ওয়াহিদুর রহমান জানান, মিটার রিডারদের অনিয়ম ও দুর্ণীতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিক্ষোভে অংশ নেন পৌরসদরের শ্রীপুরের ভিক্ষুক পেয়ারা বেগম। তিনি জানান, বিগত সময়ে প্রতি মাসে তার বিল আসে ৮০০-৯০০ টাকা। চলতি মাসে তার বিল এসেছে ৮০০০ টাকা। ভিক্ষা করে এই বিল দেয়া তার পক্ষে কোনভাবেই সম্ভভ নয়।

মুস্নিরহাট ইউনিয়ন জুগিরহাট গ্রামের শাহ আলম জানান গত কয়েক মাসে আমি ৬০০/৮০০ টাকা বিদ্যুৎ বিল জমা দিয়ে আসছি কিন্তু চলতি মাসে আমার বিদ্যুৎ বিল এসেছে ৯২০০০ হাজার টাকা। বিদ্যুৎ অফিসে আসছি তারা কোন জবাব দিচ্ছে না।

চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী ও ৬নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন বলেন, বিগত মাসে আমার বিদ্যুৎ বিল আসে ৩৭৭০ টাকা। কিন্তু চলতি মাসে বিল আসে ১৭হাজার টাকা। তিনি আরও বলেন, ওয়াপদা কর্তৃপক্ষ জোরপূর্বক প্রিপেইড মিটার লাগানোর চেষ্টা করেছিল। আমরা ৬নং ওয়ার্ডে প্রি-পেইড মিটার না নেয়ায় তারা এমন বিল করছেন।

একই ওয়ার্ডের বাবুল মিয়া জানান, গত মাসে তার বিল আসে ১৮০২ টাকা। কিন্তু চলতি মাসে বিল এসেছে ৮ হাজার টাকা। মুন্সীরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রামের শাহআলম জানান, চলতি মাসে তার বিল এসেছে ৯৩৭৩০ টাকা। যা একেবারেই ভূতুরে এবং কাল্পনিক বিল।

পিডিবি চৌদ্দগ্রাম অংশের আবাসিক প্রকৌশলী ওয়াহিদুর রহমান বলেন, ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ সত্য। মিটার রিডারদের অনিয়ম ও দুর্ণীতির কারণে তারা মিটারের কাছে না গিয়ে গড়ে বিল করতো। যার কারণে গ্রাহকদের এমন বাড়তি বিল এসেছে। আমাদের গ্রাহক রয়েছে অন্তত ২০ হাজার। এর মধ্যে যাদের বিলে সমস্যা হয়েছে আমরা তাদের পূর্বের বিলগুলোও সংগ্রহ করতেছি। নিয়মের মধ্যে যেভাবে গ্রাহকদের সুবিধা দেয়া যায় আমরা বিবেচনা করছি।

তিনি আরও বলেন, নতুন নির্দেশনা অনুযায়ী সকল পোষ্ট মিটারের বিপরীতে প্রি-পেইড মিটার স্থাপনের জন্য বিগত সময়ের বকেয়া বিল সমন্বয় করা হয়েছে। ফলে বিগত সময়ের সকল বকেয়া বিল একত্রিত হয়ে এমন বাড়তি বিল হয়েছে। আমরা বাড়তি বিল কিস্তি আকারে প্রদানের জন্য গ্রাহকদের সুযোগ দেয়ার চেষ্টা করছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩