Saturday , 20 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবচরে দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 20, 2025 1:22 pm

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মিজবাহ মোড়ল (৩৩) নামে এক সৌদি আরব প্রবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত প্রায় ২টার দিকে উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি এলাকায় নির্মাণাধীন একটি সেতুর সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজবাহ মোড়ল উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি গ্রামের মৃত আইয়ুব আলী মোড়লের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটানোর পর শুক্রবার রাতেই দেশে ফেরেন। দেশে আসার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজবাহ মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে অসাবধানতাবশত নির্মাণাধীন সেতুর সাথে ধাক্কা খেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুবিতে হাল্ট প্রাইজের সেমিফাইনাল রাউন্ড সম্পন্ন, ফাইনাল ৩ জানুয়ারি

বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

ট্রাক ভর্তি ৩০০ বস্তা চাল ছিনতাই, ৪০ দিন পর গাজীপুর থেকে খালি ট্রাক উদ্ধার

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

চলছে ইশরাক সামর্থকদের ‘ব্লকেড’ কর্মসূচি, উত্তাল নগর ভবন এলাকা

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ও ৭ দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ

হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা: সন্তানদের নোটিশ

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম এর আত্নপ্রকাশ

কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

জয়পুরহাটের পাঁচবিবিতে সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু