Monday , 8 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পত্রিকায় সংবাদ প্রকাশের পর অসহায়দের পাশে ইউএনও মহোদয়

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 8, 2025 8:04 am

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় মানবিকতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলো কিশোর আলো যুব সংগঠন।

সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধী ছাত্রী মায়া, অসুস্থ অটোচালক ইব্রাহিম এবং অসহায় নারী মাজেদার জীবনসংগ্রামের চিত্র তুলে ধরে ভিডিও তৈরি করা হয়। পরবর্তীতে সংগঠনের সহ-সভাপতি ও সাংবাদিক সাজ্জাদ হোসেন জাতীয় পত্রিকায় বিষয়গুলো তুলে ধরেন।

সংবাদটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের নজরে আসার পর, সংগঠনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনে লিখিত আবেদন জমা দেওয়া হয়। আবেদন বিবেচনা করে আজই তিনজনকে ডেকে আর্থিক সহায়তা প্রদান করেন ইউএনও মহোদয়।

সংগঠনের সভাপতি নাইফ আদনান বলেন, আমরা সবসময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। মানুষের কষ্ট দূরীকরণে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যদি প্রশাসনের মাধ্যমে বড় সহায়তায় রূপ নেয়, তবে এটি আমাদের জন্য গর্বের বিষয়।

কিশোর আলো যুব সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই
• অসহায় মানুষের পাশে দাঁড়ানো,
• শিক্ষা ও চিকিৎসায় সহায়তা প্রদান,
• সামাজিক সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ
—এই কাজগুলো করে আসছে।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, আমরা কারও প্রতিযোগী নই, আমরা কেবল মানবতার পথে কাজ করতে চাই। আল্লাহর রহমতে এই কাজগুলো আরও বিস্তৃতভাবে চালিয়ে যেতে চাই।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চুনারুঘাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বিচার বিভাগের জাতীয় সেমিনার আজ

মাদারীপুরে সার্বজনীন দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে প্রস্তুতিমূলক সভা

উন্নয়নের ছোঁয়া লাগেনি কুয়াকাটার পূর্ব আলীপুর-আজিমপুর সড়কে, ভোগান্তিতে প্রায় ১০ হাজার মানুষ

মাভাবিপ্রবি কোয়ালিটি রিভিউ ও র‌্যাঙ্কিং কমিটির সভা ও ওয়েবিনার অনুষ্ঠিত

শুক্রবার ১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি যুদ্ধ

কুবির রোটার‍্যাক্ট ক্লাব ও আনন্দলোক স্কুলের মধ্যে সমঝোতা চুক্তি

চব্বিশের আজাদী অক্ষুণ্ন রাখতে দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন : এস এম ফরহাদ

চৌদ্দগ্রামে খেলাফত মজলিসের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

বাউফলে বিএনপি নেতা হুমায়ুন কবিরকে ফুলেল সংবর্ধনা