Wednesday , 3 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবচরে মায়ের হাতে ৩ মাসের শিশুকন্যা হত্যা, মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 3, 2025 6:50 am

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে মায়ের হাতে ৩ মাসের এক শিশুকন্যা হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার উপশহর সংলগ্ন ময়নাকাটা নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মা রহিমা আক্তারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি— অভিযুক্ত ওই নারী মানসিকভাবে অস্থির ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার ডিসি রোড এলাকার হাজী আব্দুর রশিদ মোল্লার ভাড়া বাসায় থাকেন মোয়াজ্জিন রফিকুল ইসলাম ও তার স্ত্রী রহিমা আক্তার। মঙ্গলবার দুপুরে রহিমা তাদের তিন মাস বয়সী শিশু কন্যা মারিয়াকে নিয়ে বাজারে যান। প্রায় এক ঘণ্টা পর তিনি একা বাসায় ফিরে আসেন।

এসময় শিশুকে নিয়ে পরিবারের সদস্যরা জানতে চাইলে রহিমা অসংলগ্নভাবে নানা রকম কথা বলতে থাকেন। কখনও বলেন, কেউ তাকে অচেতন করে শিশুটিকে চুরি করেছে, আবার কখনও দাবি করেন, তাকে উপশহর এলাকায় ফেলে রেখে গেছে।

ঘটনার পর শিবচর থানা পুলিশ তদন্তে নামে। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে রহিমা স্বীকার করেন, শিশুটিকে তিনি নিজেই ময়নাকাটা নদীতে ফেলে দিয়েছেন। পরে পুলিশ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শিশুর বাবা রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন,
“আমার স্ত্রী দুই মাস ধরে মানসিকভাবে অসুস্থ। আজ সকালে মারিয়াকে নিয়ে বের হলেও পরে একা ফিরে আসে। জিজ্ঞেস করলে সে ভিন্ন ভিন্ন কথা বলতে থাকে। আমি আমার মেয়েকে ফেরত চাই।”

মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদের বলেন,
“তদন্তের সময় শিশুর মা স্বীকার করেছেন তিনি নিজেই শিশুটিকে নদীতে ফেলে দেন। পরবর্তীতে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এদিকে শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নচোল সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজের ক্রীড়াপুরুস্কার বিতরণ

হাঁস পালন করে ভাগ্য বদলাচ্ছেন তরুণ জোবায়ের হোসেন

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় দিবসের মঞ্চে জবি শিক্ষার্থী জুবায়েদের জানাজা সম্পন্ন

আখেরী মোনাজাতে শেষ হলো চৌদ্দগ্রামে ছারছীনার পীরের মাহফিল

২০২৫ সালে গ্রীষ্মমণ্ডলীয় বন উজাড় কিছুটা কমেছে, তবে পরিস্থিতি এখনো উদ্বেগজনক : গবেষণা

ঈদগাঁওয়ে বিলের পানিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নীলফামারী-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তুহিনকে ঘিরে আশা–উদ্দীপনা

কুমিল্লা সীমান্তে ৯৪ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ