Saturday , 23 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাজমিস্ত্রী থেকে ইংরেজি শিক্ষক, সদরপুরের আলহাজ্ব বরকান্তাজ

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 23, 2025 9:08 am

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ
অভাব-অনটনের মাঝেই স্বপ্ন বুকে ধারণ করে এগিয়ে এসেছেন মো. আলহাজ্ব বরকনতাজ। গ্রামের মাটিতে জন্ম নেওয়া এই তরুণের শৈশব কেটেছে দারিদ্র্যের কঠিন বাস্তবতায়, তবু থেমে থাকেননি। সংগ্রাম আর সাহসকে সঙ্গী করে গড়ে তুলেছেন নিজেকে, আর আজ তিনি শত শত শিক্ষার্থীর প্রিয় শিক্ষক।
ঢাকার টঙ্গী সরকারি কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা বরকনতাজের ছাত্রজীবন ছিল চ্যালেঞ্জে ভরা। লেখাপড়ার খরচ চালাতে কখনো রাজমিস্ত্রির সহকারী, কখনো রংমিস্ত্রি, আবার কখনো টিউশনি করেছেন। ঢাকায় অবস্থানকালে তিনি ‘লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’, ‘ভয়েস অব রাইটস’সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। এমনকি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করেও নিজের পড়াশোনা চালিয়ে গেছেন, পরিবারকেও সহায়তা করেছেন।
শিক্ষক ও বন্ধুদের অনুপ্রেরণা বরকনতাজকে নতুন পথে নিয়ে যায়। এক সময় ইংরেজি শেখার প্রবল আগ্রহে ভর্তি হন সাইফুর স্যারের স্পোকেন ইংলিশ কোর্সে। সেই ক্লাসেই জন্ম নেয় শিক্ষক হওয়ার স্বপ্ন। বরকনতাজ জানান, “আমি প্রতিটি ক্লাস উপভোগ করতাম। মনে হতো, ইস! যদি আমিও স্যারের মতো ইংরেজি শেখাতে পারতাম।”
আজ তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। বর্তমানে তিনি এইচএসসি, অনার্স ও স্পোকেন ইংলিশের শিক্ষক। ইতোমধ্যেই শত শত শিক্ষার্থীকে ইংরেজি শেখানোর মাধ্যমে তাদের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। তার অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবং ব্র্যাক, নর্থ সাউথ, সাউথ ইস্ট ইউনিভার্সিটির মতো বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা অর্জন করছে।
তিনি বলেন”আলহামদুলিল্লাহ, আজ আমি এইচএসসি, অনার্স এবং স্পোকেন ইংলিশের শিক্ষক হিসেবে কাজ করছি। শত শত শিক্ষার্থীকে ইংলিশ শেখাতে পেরেছি—তাদের জীবনে ছোট হলেও একটি পরিবর্তন আনতে পেরেছি।শিক্ষকতার পাশাপাশি আমি লেখালেখিতেও মনোযোগ দিয়েছি। এখন, আমি ইংরেজি শেখানোকে ভালোবাসি। এটা শুধু আমার পেশা নয়, বরং আমার ভালোবাসার জায়গা। আমি এই কাজকে সম্মান করি এবং মন থেকে উপভোগ করি।সকলের কাছে দোয়া চাই, যেন আমি আরও সহজভাবে ইংরেজি শেখাতে পারি এবং শিক্ষার্থীদের জীবনে পরিবর্তন আনতে পারি।
স্বপ্ন পূরণের পথে একটি বইও লিখে ফেলেছি। ইংরেজি শেখানোর প্রতি আমার ভালোবাসা যেমন গভীর, তেমনি কলমের মাধ্যমে জ্ঞান ছড়িয়ে দেওয়ার আনন্দও আমার কাছে অনন্য। আমার লেখা বইগুলো শিক্ষার্থীদের জন্য পথপ্রদর্শক হোক—এই দোয়া চাই।”
শিক্ষকতা শুধু পেশা নয়, ভালোবাসা—এমন বিশ্বাস নিয়েই এগিয়ে যাচ্ছেন বরকনতাজ। পাশাপাশি লেখালেখির সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। ইংরেজি শেখানোকে সহজ করার লক্ষ্যে বই লিখেছেন, যা শিক্ষার্থীদের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।
অতীতের অভাবকে জয় করে নিজের সাফল্য গড়েছেন মো. আলহাজ্ব বরকনতাজ। তিনি বলেন, “হয়তো আমি বড় কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারিনি, কিন্তু আমার শিক্ষার্থীরা যখন স্বপ্ন পূরণ করছে, তখনই মনে করি—এটাই আমার সবচেয়ে বড় সাফল্য।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

‎কলাপাড়ার মনসাতলীতে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধন

কুবিতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

শ্রীপুরে নামাজে যাওয়ার পথে জামায়াত কর্মীকে কুপিয়ে আহত

উসমান হাদীর ওপর গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয় সম্প্রীতি সৌহার্দ্য হবে মুখ্য -সারজিস

কক্সবাজারে হোটেল অভিযান, নারীসহ আটক ৭

শেরপুরে এক নববধূর রহস্যজনক মৃত্যু

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র