Sunday , 28 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শেরপুরে এক নববধূর রহস্যজনক মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 28, 2025 2:50 pm

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নের বনগাঁও নয়াপাড়া গ্রামে মাসরুফা বেগম (১৮) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ডিসেম্বর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মাসরুফা বেগম একই গ্রামের মাসুদ পারভেজের মেয়ে এবং শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার সুলাইমানের স্ত্রী।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রে জানা যায়, মাসরুফার বাবা-মা ঢাকায় গার্মেন্টসে কর্মরত। প্রায় দুই মাস আগে পারিবারিকভাবে মাসরুফার সঙ্গে সুলাইমানের রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন হলেও তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

রবিবার দুপুরে মাসরুফা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাকের কথা জানালে এলাকাবাসীর মধ্যে সন্দেহ হয়।

বিষয়টি পুলিশকে জানানো হলে ঝিনাইগাতী থানার উপপরিদর্শক জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করে।

সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। এ সময় ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, ইউপি সদস্য হেলাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নিহতের স্বজনরা ঘটনার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দুমকীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেপ্তার

রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর নেতৃত্বে সাকিব-নাজমুল

পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে ৩ দিন ধরে কলেজ ছাত্রীর অনশন

শিবগঞ্জে শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে নিহত-১