Thursday , 14 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাবিতে নানা নাটকীয়তার পর ফের বহাল পোষ্য কোটা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 14, 2025 6:42 am

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি). কর্মকর্তা-কর্মচারীদের পোষ্য ভর্তি পুনর্বহাল রেখে শিক্ষকদের ভাই-বোন কোটা বাতিল করে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান এবং কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেন।

তারা বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে কিছু কন্ডিশন দিয়ে পোষ্য ভর্তি বহাল রাখা হয়েছে। পোষ্যদের ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে। কোনো পোষ্য যদি ভর্তি হওয়ার পর আইনশৃঙ্খলাবিরোধী কাজ করে তাহলে তার বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট অভিভাবকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও শিক্ষকদের স্বামী-স্ত্রী ও ভাই-বোনদের জন্য থাকা কোটা বাতিল করা হয়েছে; এখন থেকে শুধু ঔরসজাত সন্তানরাই পোষ্য কোটার আওতায় ভর্তির সুযোগ পাবে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে টানা ১৯ ঘণ্টার গণঅনশনের পর উপাচার্যের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এরপর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান ঘোষণা দেন, পোষ্য কোটা স্থগিত থাকবে তবে কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা দেয়া হবে। একইসঙ্গে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠনের কথাও তখন জানানো হয়।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, পোষ্য কোটায় আবেদনকারী ভর্তিচ্ছুদের মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ মিলত। প্রতি বিভাগে ৪ জন করে সর্বোচ্চ ১৪৮ জন শিক্ষার্থী পোষ্য কোটায় ভর্তির সুযোগ পেতেন। যদিও বিগত পাঁচ বছরে এই কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫৫ জন ছিল।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

মানবতার সরণি’র উদ্যোগে রমজানে বহুমুখী মানবিক কার্যক্রম

ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলা হবে: ডোনাল্ড ট্রাম্প

জয়পুরহাটে জনদুর্ভোগ লাঘবে জামায়াতের নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

পুলিশের কাছে ভারি ‘মারণাস্ত্র’ থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

নীলফামারী-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তুহিনকে ঘিরে আশা–উদ্দীপনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

জিয়া সাইবার ফোর্স–জেডডিএফ বান্দরবানের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহাফিল

মনোনয়ন দৌড়ে নতুন বার্তা শিবচরে নাভীলার শক্তিশালী শোডাউন

ঝিনাইদহ-৪ আসনে ২৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জনের বাতিল

পাহাড়ি অঞ্চলে ধানের শীষের সমর্থনে গণজোয়ার