Wednesday , 30 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কুড়িগ্রাম সদর উপজেলা কমিটি গঠন

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 30, 2025 7:26 am

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কুড়িগ্রাম সদর উপজেলার কমিটি ঘোষনা করা হয়েছে। এতে ১৯ জন উপদেষ্টাকে ও ৩১ জন সদস্য মনোনীত করে মোট ৫০ বিশিষ্ট সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা অফিসে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রবিউল আউয়াল ফিরোজ এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

৫০ সদস্য বিশিষ্ট এ সদর উপজেলা কমিটিতে দোবারিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা বেগমকে সভাপতি ও উত্তর ছত্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক (৩৪ তম বিসিএস নন-ক্যাডার) তারিকুজ্জামান হাসুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এ কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, স্বপন কুমার চৌধুরী,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এন এম শরিফুল ইসলাম খন্দকার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ সহ সমিতির অনান্য নেতৃবৃন্দরা।
এসময় নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রবিউল আউয়াল ফিরোজ বলেন, নব গঠিত উপজেলা কমিটি মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে এবং পেশাগত উন্নয়নে ভুমিকা রাখবে এই প্রত্যাশা রইল। নবগঠিত কমিটি রিয়াজ-নজরুলের হাতকে আরও শক্তিশালী করবে এই কামনা করি। সেই সাথে যেসকল সিনিয়র প্রধান শিক্ষক নিরলস ভাবে সহযোগিতা করেছেন তাঁদেরকে অশেষ কৃতজ্ঞতা জানাই।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ হলেন বানেশ্বর সরকারি কলেজের প্রফেসর ড. মোঃ শওকত আলী

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে ৫ স্কুলছাত্রী অসুস্থ

মওলানা ভাসানী হল ছাত্রসংসদ এর আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত

শিবচরে ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোভাযাত্রা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন জমা : সংসদে শক্তিশালী ভূমিকার প্রত্যাশা

কুড়িগ্রাম ভেটেনারী হাসপাতাল পরিদর্শন করলেন বিভাগীয় পরিচালক

পবিত্র হজ আজ লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান

‎হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও দোষারোপ

পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে পরানো হলো র‍্যাঙ্ক ব্যাজ