Thursday , 3 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পাঁচবিবি উপজেলা জামায়াতের উদ্যোগে শহীদদের স্মরণে দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২ জুলাই (বুধবার) দুপুরে উপজেলার নিলাপাড়া বিরঞ্জন বহুমুখী হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার প্রাঙ্গণে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে শতাধিক দুস্থ, ইয়াতিম ও অসহায় মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:

“জুলাই-আগস্টের গণআন্দোলন ছিল দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, তাদের ত্যাগ জাতি কখনও ভুলবে না। শহীদদের স্মরণে এ মানবিক উদ্যোগ আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ববোধ থেকেই নেওয়া হয়েছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মণ্ডল, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম এবং উপজেলা সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ শফিকুল ইসলাম মাস্টার, কর্মপরিষদ সদস্য মাওলানা ছামসুল আলম মাস্টার, আটাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহাবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতাকর্মী ও সাধারণ মানুষ।

অনুষ্ঠানের শেষাংশে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

‎চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন

কুখ্যাত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে ঝালকাঠিতে সভা

মধ্যপ্রাচ্যে ১০ হাজার অতিরিক্ত সেনা পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র

তিস্তা নদী থেকে অবৈধ পাথর জব্দ, পরিবেশ রক্ষায় বিজিবির কঠোর অভিযান

কোম্পানীগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ইরান হামলা চালালে ‘সহিংস’ জবাব দেওয়া হবে: ভ্যান্স

যমুনার ভাঙনে তারাকান্দি-ভূঞাপুর বাঁধে ধস, জিওব্যাগ ডাম্পিং পাউবোর