Wednesday , 9 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় করে ‘মুজিববর্ষ’ পালন, শেখ মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণে অর্থ অপচয় ও ক্ষতিসাধনের অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে টিম।

বুধবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাত সদস্যের একটি কমিটি এই অনুসন্ধান করছে, গত জানুয়ারি মাসে এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়।’

টিমের অপর সদস্যরা হলেন- সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস এম রাশেদুল হাসান, এ কে এম মর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।

দুদকের অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমাদের অনুসন্ধান দল অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন।’

মুজিববর্ষ পালন উপলক্ষ্যে সারা দেশে ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এতে খরচ হয় প্রায় ৪ হাজার কোটি টাকা। বিপুল এই ব্যয় এখন অপ্রয়োজনীয় ও অপচয় হিসেবেই মূল্যায়িত হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য আওয়ামী লীগ সরকার ২০২০-২১ সালকে (১৭ই মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত) মুজিববর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়।

করোনাভাইরাসের কারণে কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে যথাযথভাবে করতে না পারায় মুজিববর্ষের মেয়াদ প্রায় ৯ মাস বাড়িয়ে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

ঘোড়াঘাটে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

সিলেট সীমান্তের ওপারে ঝুলে থাকা বাংলাদেশির লাশ ২৫ ঘণ্টা পর হস্তান্তর

মধ্যনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী-সমর্থক সম্মেলন

মধ্যনগর ফসলরক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি অনুষ্ঠিত

মুরাদনগরে সেফটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

চৌদ্দগ্রামে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

গণ উন্নয়ন কেন্দ্রের উন্নয়ন কাজ পরিদর্শন

ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে: আমিরাত