শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঝালকাঠির দুই আসনেই বিএনপির জয় তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ বাঘা-চারঘাটে ধানের শীষের বড় জয় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা চৌদ্দগ্রামে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলার অভিযোগ ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, আহত ৮, আটক ৪ কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করতে নির্বাচনে আসিনি : রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নবীনগরে ধানের শীষের বিশাল জনসভা নাটোর-২ আসনে জামায়াতের সমাপ্তি নির্বাচনী গণমিছিল নীলফামারী-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী কিছুই নতুন রাজনীতিতে জায়গা পাবে না

ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী কোনোকিছুই নতুন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে জায়গা পাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (০১ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘রাজনীতির আগেও আমার পরিচয়- আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো।
আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না।’

তিনি আরও লিখেন, ‘যা হয়েছে, সেটা ছিলো একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং কোনো প্রকার ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ব্যাতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নিবো। এই সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিলো, আছে, থাকবে ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, সদ্য আত্মপ্রকাশ পাওয়া রাজনৈতিক দল এনসিপিতে একজন সমকামিতা সমর্থক থাকার অভিযোগ উঠলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা সৃষ্টি করে। এর প্রেক্ষিতে সারজিস আলম এই ফেসবুক বার্তা দিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩