সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা খুলনায় যৌথ বাহিনীর অভিযান : বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে চ্যাম্পিয়ন, নজরুলে দ্বিতীয় জাবির জলসিঁড়ি চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ মোংলায় বিট পুলিশিং সভা চবিতে বসছে তিন দিনব্যাপী এন্টারপ্রেনারস এক্সপো-২০২৬ তারেক রহমানের সিলেট আগমন ঘিরে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের আনন্দ মিছিল ও গণসংযোগ নাচোলে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহে প্রতিদিন ২০টি বিবাহবিচ্ছেদের আবেদন, পরকীয়া-মাদকাসক্তির ছোবলেই ভাঙছে সংসার! মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ডিমলায় শীতবস্ত্র বিতরণ নওগাঁয় ৬ কেজি গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার নিরাপদ সড়ক নিশ্চিতকরণে বরিশালে টাউনহল মিটিং অনুষ্ঠিত ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কার্টুনে ফেলে রাখা নবজাতক উদ্ধার চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে গাঁজা-মদসহ বিক্রেতাদের আটক নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ মহিপুর মহিলা দলের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত নোবিপ্রবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণভোট সচেতনতা বিষয়ে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত সুনামগঞ্জে-১ আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুল কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ভারতে প্রশিক্ষণ নিতে অনুমতি পেলেন ৫০ বিচারক

ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের অনুমতি পেয়েছেন ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা।সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দিয়েছে আইন মন্ত্রণালয়।

প্রশিক্ষণের জন্য সহকারী জজ,সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

এসব বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী ১০-২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন।

শনিবার (৪ জানুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়,সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে আগামী ১০-২০ ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভূপাল এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠেয় প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাককে অনুমতি দেওয়া হলো।

প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩