ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের ‘ক্লান্তিহীন প্রচেষ্টার’ প্রশংসা করে সংস্থাটির উদ্দেশে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে খামেনি তাদের পরিশ্রমের প্রশংসা করেন।
চিঠিতে তিনি বলেন, ‘আপনি আপনার এবং আপনার নিরহংকার সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রম নিয়ে খুব কমই লিখেছেন—সৎ মানুষের স্বভাব এমনই হয়ে থাকে।’
হাতে লেখা ওই বার্তায় খামেনি আরও উল্লেখ করেন, ঐশ্বরিক করুণা ও প্রজ্ঞার মাধ্যমে নিষ্ঠাবান ব্যক্তিদের কাজের ফল হিসেবে আল্লাহ তাদের প্রতি ভালোবাসা, সম্মান, অপার বরকত ও বিজয় দান করবেন।
সূত্র: মিডল ইস্ট আই



















