Tuesday , 15 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

‘‘চোখের সামনে আমার স্বামীকে পাড়াইয়া মারছে’, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 15, 2026 10:43 am

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার খবরে সৃষ্ট আতঙ্কে সিঁড়ি দিয়ে নামার সময় পদদলিত হয়ে শাহজাহান মনির (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, আর স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামের বাসিন্দা শাহজাহান মনির চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনের আটতলায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। দ্রুত নিচে নামতে গিয়ে সিঁড়িতে হুড়োহুড়ির একপর্যায়ে তিনি পদদলিত হন।

নিহতের স্ত্রী হারিছা খাতুন জানান, তিনি স্বামী ও বড় বোনের স্বামীকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছিলেন। কয়েক ধাপ নামতেই মানুষের ধাক্কাধাক্কিতে তারা পড়ে যান। পরে তার জ্ঞান ফেরার পর হাসপাতাল থেকে জানতে পারেন, শাহজাহানকে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। কিছু সময় পর তাকে জানানো হয়, তার স্বামী মারা গেছেন।

হারিছা খাতুন বলেন, তার স্বামী মেরুদণ্ডের হাড়ে যক্ষ্মায় (টিবি) আক্রান্ত ছিলেন। গত বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে পুরোনো ভবনের ১৪ নম্বর ওয়ার্ডে এবং পরে শনিবার নতুন ভবনের তৃতীয় তলার ৩৩ নম্বর নিউরোলজি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। আগুনের আতঙ্কে সবাই একসঙ্গে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় বলে তিনি অভিযোগ করেন।

স্বজনদের অভিযোগ, জরুরি পরিস্থিতি মোকাবিলায় সিঁড়িতে পর্যাপ্ত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার অভাব থাকায় রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়। এতে শাহজাহান মনিরসহ কয়েকজন হতাহত হন। তার মৃত্যুর খবরে বিষ্ণুরামপুর গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে এবং পরিবারের সদস্যরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন জাবি প্রেসক্লাবের দুই সাংবাদিক

ইয়াবাসহ নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহসভাপতি গ্রেপ্তার

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন: ৫ জনের কারাদণ্ড

মন্ত্রী হওয়ায় ভোলায় আন্দালিভ রহমান পার্থকে ঘিরে আনন্দ-উল্লাস

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

থালাপতি বিজয়ের প্রশংসায় যশ

এক ঈদ, নানা সংস্কৃতি: বিশ্বজুড়ে কুরবানির আয়োজনে বৈচিত্র্য

পাঁচবিবির পৌর যুব বিভাগের উদ্যোগে গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

‎পাবনা চাটমোহরে অভিভাকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন