Tuesday , 15 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

১৭ সেপ্টেম্বরই চূড়ান্ত হবে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: ইসি সচিব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 15, 2026 10:52 am

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চূড়ান্ত হতে পারে। সেদিন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতি সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্বাচনী কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অংশীজনদের নিয়ে ১৭ সেপ্টেম্বর একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

আখতার আহমেদ জানান, সভায় অংশগ্রহণকারী সংস্থাগুলোর মতামত ও সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে। সভা শেষে কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় ইনপুট পাওয়ার পর কমিশনই আনুষ্ঠানিকভাবে তফসিল সংক্রান্ত সিদ্ধান্ত জানাবে। এ কারণে প্রস্তুতি সভাটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর-৫২০)-এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত