Thursday , 3 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

“বস্তি উচ্ছেদের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আংশিক অবরোধ”

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 3, 2026 5:24 am

গাজীপুরের টঙ্গীতে হাজির মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আংশিক অবরোধ করেছেন বস্তিবাসীরা। তাদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত না করে উচ্ছেদ করায় শত শত পরিবার চরম অনিশ্চয়তায় পড়েছে।

গাজীপুরের টঙ্গীতে হাজির মাজার বস্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে টঙ্গী বাজার এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন বস্তিবাসীরা। পরে তারা টঙ্গী বাজার থেকে একটি মিছিল বের করে স্টেশন রোড প্রদক্ষিণ শেষে বিআরটি ফ্লাইওভারে উঠে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশে অবস্থান নেন। এ সময় ‘ভাত দে, কাপড় দে, বাসস্থান দে, পুনর্বাসন দে’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, তারা উচ্ছেদের বিরোধিতা করছেন না। তবে উচ্ছেদের আগে বিকল্প আবাসন ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাদের অভিযোগ, পুনর্বাসন ছাড়া হঠাৎ বসতঘর ভেঙে দেওয়ায় নিম্ন আয়ের শত শত পরিবার চরম দুর্ভোগে পড়েছে। দীর্ঘদিন ধরে সেখানে বসবাসকারী দিনমজুর, রিকশা-ভ্যানচালক, গার্মেন্টস ও বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা এখন পরিবার নিয়ে কোথায় আশ্রয় নেবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

বিক্ষোভকারীদের একটি অংশ অভিযোগ করেন, আবুল খায়ের গ্রুপের স্বার্থকে কেন্দ্র করে একটি পক্ষ তাদের বসতি উচ্ছেদ করেছে। তাদের দাবি, প্রভাবশালী মহলের সঙ্গে যোগসাজশ করে এবং আবুল খায়ের গ্রুপের কাছ থেকে অর্থ নিয়ে পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ করা হয়েছে। তবে অভিযোগের পক্ষে তারা তাৎক্ষণিক কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যও পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, হাজির মাজার বস্তিকে ঘিরে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সেখান থেকে মাদক উদ্ধারের ঘটনাও ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, মাদক ব্যবসার অন্যতম স্পট হিসেবে চিহ্নিত হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও রাজউকের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে বস্তিবাসীদের বক্তব্য, কেউ অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু তার দায় পুরো বস্তির নিরীহ মানুষের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। তারা বলেন, উচ্ছেদ হওয়া পরিবারগুলোর তালিকা তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার পর আইন অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করলে তাদের কোনো আপত্তি থাকবে না। পাশাপাশি নারী, শিশু ও বৃদ্ধসহ অসহায় পরিবারগুলোর মানবিক পুনর্বাসনের দাবিও জানান তারা।

বিক্ষোভের কারণে বিআরটি ফ্লাইওভারের ওপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ‘আমরা বস্তিবাসীদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছি।’

বিক্ষোভকারীরা জানান, তারা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চান না; প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান প্রত্যাশা করেন। তাদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গু মোকাবিলায় ডিএসসিসির স্বাস্থ্য বরাদ্দ সাড়ে তিনগুণ বেড়ে ১২১.৬৬ কোটি টাকা

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা

কটিয়াদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে চারা বিতরণ ও আলোচনা সভা

নাসিরনগরে এডঃ কামরুজ্জামান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

ঈদগাঁওতে বিশেষ অভিযানে চুরি হওয়া গাভী উদ্ধার, একজন গ্রেপ্তার

যথাযোগ্য মর্যাদায় বুধবার পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’

মাভাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডিমলায় ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দুমকিতে মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত