Wednesday , 22 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

লক্ষ্মীপুরে ভেজাল ঘি উৎপাদনের দায়ে মালিকের ভাইয়ের কারাদণ্ড

প্রতিবেদক
বাসস
July 22, 2026 8:38 am

লক্ষ্মীপুরে ভেজাল ঘি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে তাহের ফুড ইন্ডাস্ট্রিজের মালিকের ভাই জিল্লাল হোসেনকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটিতে ভেজাল ঘি উৎপাদন ও বাজারজাতের প্রমাণ পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইনের আওতায় জিল্লাল হোসেনকে এ সাজা প্রদান করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাহের ফুড ইন্ডাস্ট্রিজের ভেজাল ঘি উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে-এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কারখানায় ভেজাল ঘি তৈরির বিভিন্ন উপকরণ, আলামত ও প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে দণ্ডাদেশ প্রদান করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি ভোক্তাদের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের প্রতারণা সহ্য করা হবে না বলেও জানিয়েছে প্রশাসন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রাম এনসিপির ইউনিয়ন অফিস উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার বাদী আবুল কাশেম মিলন আর নেই

খালেদা জিয়ার স্মরণে পূবাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া মাহফিল

উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট ইঞ্জিন পরীক্ষা তদারকি করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম

বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

ঘাতকের দেখানো ঝোপ থেকে অটোরিকশা চালকের কঙ্কাল উদ্ধার

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

একটি দল ইসলাম ধর্মকে পুজি করে মানুষকে বিভ্রান্ত করছে : আবু সাইদ চাঁদ

মাদারীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা