Monday , 13 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

বাড়ির উঠানে খেলছিল তিন বছরের শিশু নুসরাত, সাপের কামড়ে মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 13, 2026 12:54 pm

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামে সাপের কামড়ে মোসা. নুসরাত আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের বাসিন্দা মো. ইমাম হোসেনের মেয়ে।

পরিবার ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, রোববার (১২ জুলাই) বিকেলে বাড়ির উঠানে খেলছিল নুসরাত। খেলার একপর্যায়ে উঠানের একটি গর্তে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে ছোবল দেয়। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. কামাল হোসেন শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা কামাল জানান, সাপের কামড়ের পর পরিবারের লোকজন কোনো বিলম্ব না করে শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নুসরাতের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এ ঘটনায় পুরো এলাকাজুড়েও শোকের পরিবেশ বিরাজ করছে।

এদিকে বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বাড়তে থাকায় সচেতন মহল সবাইকে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার করা এবং শিশুদের প্রতি বিশেষ নজরদারি রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সাপের কামড়ের ঘটনায় কোনো ধরনের কুসংস্কারে বিশ্বাস না করে দ্রুত রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন তারা।

সর্বশেষ - জাতীয়