Tuesday , 2 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সৌদি আরবের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

প্রতিবেদক
বাসস
June 2, 2026 7:57 am

বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন সৌদি আরবের কোচ গিওর্গিওস ডোনিস। লেন্স ডিফেন্ডার সৌদ আব্দুল্লাহামিদ দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। এছাড়া তৃতীয়বারের মত বিশ্বকাপে খেলতে যাচ্ছেন ফরোয়ার্ড সালেম আল ডাওসারি।

এ বছর লেন্সের হয়ে ফ্রেঞ্চ কাপ শিরোপা জিতেছেন আব্দুলহামিদ। সৌদি আরব দলে একমাত্র খেলোয়াড় হিসেবে আব্দুলহামিদ বিদেশী লিগে খেলে থাকেন।

এদিকে আল হিলালের ফরোয়ার্প আল ডাওসারি ২০২ সালে এএফসি বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছে। এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও তিনি খেলেছেন।

গ্রীক কোচ ডোনিসের মূল ভরসা ৩৪ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক মোহাম্মদ আল ওয়েসিস। ক্যারিয়াওে দুই বিশ্বকাপে তিনি চারটি ম্যাচ খেলেছেন। আল হিলালের ডিফেন্ডার হাসান টামবাক্তি ও তার সতীর্থ মিডফিল্ডার মোহাম্মদ কানোরও আন্তর্জাতিক ম্যাচ খেলার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে।

আল কাদসিয়ার মিডফিল্ডার মোহাম্মদ আবু আলশামাত চূড়ান্ত দলে জায়গা করে নিলেও এশিয়ান চ্যাম্পিয়ন্সে আল আহলির হয়ে খেলার তার যমজ ভাই সালেহ শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়েছেন।

রোববার ডোনিসের অধীনে প্রথম ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে প্রীতি ম্যাচে সৌদি ২-১ গোলে পরাজিত হয়েছে। বিশ্বকাপের আগে শেষ দুটি ওয়ার্ম-আপ ম্যাচে তাদেও প্রতিপক্ষ পুয়ের্তো রিকো ও সেনেগাল।

আগামী ১৫ জুন মিয়ামিতে উরুগুয়ের বিপক্ষে গ্রুপ-এইচ মিশন শুরু করবে সৌদি আরব। এরপর ২১ জুন আটালান্টায় স্পেন ও ২৬ জুন হিউস্টোনে কেপ ভার্দের বিরুদ্ধে মাঠে নামবে।

স্কোয়াড :
গোলরক্ষক : নাওয়াফ আল আকিদি, মোহাম্মদ আল ওয়েসিস, আহমেদ আলকাসার

ডিফেন্ডার : সৌদ আব্দুলহামিদ, জেহাদ থাকরি, আব্দুলেলাহ আল আমরি, হাসান টামবাক্তি, আলি লাজামি, হাসান কেদেশ, মোটেব আল হারবি, নাওয়াফ বুশাল, আলি মাজরাশি, মোহাম্মদ আবু আলশামাত

মিডফিল্ডার : জিয়াদ আল জোহানি, নাসির আল ডাওসারি, মোহাম্মদ কানো, আব্দুল্লাহ আল খাইবারি, আলা আল হেজি, মুসাব আল জুওয়াইর, সুলতান মানডাশ, আয়মান ইয়াহিয়া, খালিদ আল গান্নাম

ফরোয়ার্ড : সালেম আল ডাওসারি, আব্দুল্লাহ আল হামদান, ফেরাস আল ব্রিকান, সালেহ আল সেহরি।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

লালপুরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

নতুন ঠিকানায় পিবিআই ময়মনসিংহ জেলা ও বিভাগীয় কার্যালয় স্থানান্তর

নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠিতে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সেনা অভিযানে ইয়াবা, নগদ টাকা সহ মোবাইল ফোন উদ্ধার

আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

পাঁচবিবির মোহাম্মদপুর জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বরিশাল নগরে ববি শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার ও মারধর

কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত