Monday , 1 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১১০ জন, মৃত্যু ১

প্রতিবেদক
বাসস
June 1, 2026 11:41 am

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন এবং  সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

এই সময়ে ৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ১৩৮ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৭ জন। এর মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৪ শতাংশ নারী। এই বছর ছয়জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

তাইওয়ান ইস্যু উপেক্ষা করে সি’র সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

৩০ জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

শিবচরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জরিমানা ও সরঞ্জাম জব্দ

মোংলায় ৩২ কেজি হরিণের মাংস উদ্ধার

কুড়িগ্রামে মৎস্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগে সাথে নারী কৃষকদের আলোচনা সভা

বিয়ের কথা শুনে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ

জয়পুরহাটে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

কলেজ ও হসপিটাল নির্মাণের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবিক নবীনগর গড়বো- নজু

লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা