Sunday , 3 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিবেদক
বাসস
May 3, 2026 1:37 pm

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি।

আজ রোববার স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশ ও আলজেরিয়া-এর জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক মেলবন্ধনের শক্ত ভিত্তি ভবিষ্যতে দুই দেশের যৌথ অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। তিনি কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিক উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘ সাধারণ পরিষদ-এর ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি আলজেরিয়ার সমর্থন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।

স্পিকার বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে দেশের গণতন্ত্র চ্যালেঞ্জের মুখে পড়েছিল। বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়ন এবং বিচারবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ তুলে তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের কথাও স্মরণ করে বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার হয়েছে।

আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. সাইদানি বলেন, বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আলজেরিয়ার সরকার ও জনগণ এর ভূয়সী প্রশংসা করেছে।

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া, কারিগরি সহায়তা, জাহাজ নির্মাণ শিল্প, তৈরি পোশাক রপ্তানি, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা এবং জ্বালানি খাত নিয়ে মতবিনিময় করেন।

স্পিকার আলজেরিয়ার সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে আলজেরিয়ার দূতাবাসের প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার।

ছাত্র-জনতার অভ্যুত্থান বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছেঃ ড. ইউনূস

আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাবিতে ৫৪ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠান কাল

শিবচরে গরু ব্যবসায়ীদের ওপর হামলা: তিন সদস্যের ডাকাতচক্র গ্রেফতার

‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠায় গেজেট প্রকাশ

শিক্ষক না শিকারি? রাজাপুরে ছাত্রীদের গায়ে হাত, কুরুচিপূর্ণ প্রস্তাবে শিক্ষক বরখাস্ত

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

কুবিতে জুনিয়র কর্তৃক সিনিয়র হেনস্তার অভিযোগ

জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত