Tuesday , 28 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট সম্পদের অদক্ষ ব্যবহার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বাসস
April 28, 2026 12:14 pm

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে ‘নগর স্বাস্থ্য ব্যবস্থা পুনর্বিবেচনা: গবেষণা থেকে নীতি নির্ধারণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ ও কোরাস (সিএইচওআরইউএস) এই অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে বিদ্যমান সম্পদের সঠিক ব্যবস্থাপনা, ডেটা-নির্ভর প্রযুক্তিগত দক্ষতা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের নগর স্বাস্থ্য ব্যবস্থায় বৈষম্য দূর করে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দেওয়া নিয়ে গবেষণালব্ধ তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা সম্পদ আছে, তার একটি বড় অংশই এখনো ‘আন্ডার ইউটিলাইজড’ বা পুরোপুরি কাজে লাগানো হচ্ছে না। জনস্বাস্থ্য উন্নয়নে এই পরিস্থিতির পরিবর্তন এবং একাডেমিক গবেষণার সঙ্গে সরকারি নীতিমালার সমন্বয় জরুরি।’

জনপ্রতিনিধি হিসেবে জনগণের সন্তুষ্টির ওপর জোর দিয়ে তিনি বলেন, স্বাস্থ্য মানে কেবল রোগ মুক্তি নয়, এটি শারীরিক ও মানসিক প্রশান্তির বিষয়। আমরা হয়তো হাসপাতালে উন্নত চিকিৎসা দিচ্ছি, কিন্তু সেখানকার পরিবেশ বা ব্যবহারে যদি রোগীর মন ভালো না হয়, তবে সেই চিকিৎসা পূর্ণাঙ্গ নয়। যেহেতু আমরা জনগণের রাজনীতি করি, তাই আমাদের লক্ষ্য তাদের খুশি করা। জনগণের যে প্রকৃত স্বাস্থ্য চাহিদা রয়েছে, তা যদি সরকারি কার্যক্রমে সঠিকভাবে অন্তর্ভুক্ত করা যায়, তবেই একটি জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছা নেই ক্লাসেনের

নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

ডিমলায় ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের নির্বাচনী মিছিল

খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বাউফলে দোয়া মোনাজাত

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাট-৩ আসনে ধানের শীষের জনসভায় গণজোয়ার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাউজানে গোলাম আকবর খোন্দকারের জনসমাবেশ অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ইউনাইটেড পিপলস বাংলাদেশ এর কমিটি গঠন

শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু

বিজ্ঞানচর্চায় উৎসাহ দিতে জয়পুরহাটে ছাত্র শিবিরের ব্যতিক্রমী উদ্যোগ