Monday , 13 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পহেলা বৈশাখ উদযাপনে নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ দিনের কর্মসূচি

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 13, 2026 8:56 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

পহেলা বৈশাখ উদযাপনে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৩ এপ্রিল বিকাল থেকে শুরু হয়ে কর্মসূচি চলবে ১৪ এপ্রিল রাত পর্যন্ত। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ-১৪৩৩ বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায়।

পহেলা বৈশাখ উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে রবিবার (১২ এপ্রিল) বিকেলে উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, নববর্ষকে প্রতিবছরই ভিন্ন আঙ্গিকে উদযাপন করে নজরুল বিশ্ববিদ্যালয়। আমাদের গ্রাম-বাংলার আবহমান যে ঐতিহ্যবাহী সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে, তা নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতেই এবারও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে দুই দিনব্যাপী এ আয়োজনে রয়েছে বৈশাখী শোভাযাত্রা, বৈশাখের গান, ঘুড়ি উৎসব, বিলুপ্ত প্রায় ধুয়া গান, আবৃত্তি এবং গম্ভীরা, যা আমাদের লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে আরও সুস্পষ্টভাবে তুলে ধরবে।

পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী জানান, উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদযাপনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে ‘যেমন খুশি তেমন সাজো’ এর প্রদর্শন ও পুরষ্কার বিতরণ এবং উন্মুক্ত আপ্যায়ন। বেলা ১০ টা ৩০ মিনিটে থাকবে লাঠি খেলা। বেলা ১১ টা ৩০ মিনিটে থাকবে ধুয়া গান, যেটি বিলুপ্ত প্রায়। দুপুর ১২ টা ৩০ মিনিটে পরিবেশন করা হবে বৈশাখী গান ও বাউল গান। দুপুর ২ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সংগঠন শব্দকুঞ্জের পরিবেশনায় থাকবে আবৃত্তি। দুপুর ২ টা ৪৫ মিনিটে ড্যান্স ক্লাবের পরিবেশনায় থাকবে বৈশাখী নৃত্য। দুপুর ৩ টায় থাকবে আবৃত্তি। দুপুর ৩ টা ১৫ মিনিটে ডিবেট সোসাইটির পরিবেশনায় থাকবে রম্য বিতর্ক। দুপুর ৩টা ৩০ মিনিটে ব্যান্ড সোসাইটির পরিবেশনায় থাকবে বৈশাখের গান। বিকাল ৫ টা ৩০ মিনিট থেকে শুরু হবে গম্ভীরা।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, আগামীকাল বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে খেলাধুলা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ। যেখানে অংশ নিতে পারবেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। বিকাল ৫ টায় মেলা উদ্বোধন ও ঘুড়ি উৎসব। সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বাউল গান পরিবেশিত হবে।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভোলাহাটে জামায়াতে ইসলামীর যুব দিবস পালিত

ঝিনাইগাতীতে ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভয়াবহ আগুন

মোংলায় হাতপাখার নির্বাচনী প্রচারণা

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই যোদ্ধা হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতার ৫০ হাজার টাকা জরিমানা

ইরান-ইসরাইল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাজাপুর সরকারি কলেজে ক্যারিয়ার কর্মশালা: মহৎ জীবনের পথে অনুপ্রেরণার আলো ছড়ালো শিক্ষার্থীদের মাঝে

জিয়া সাইবার ফোর্স–জেডডিএফ বান্দরবানের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহাফিল