Saturday , 11 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

আবারও সচল পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র: লোডশেডিং কমার আশা

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 11, 2026 1:55 pm

​সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

​দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদনে ফিরেছে।

বৃহস্পতিবার রাতে ইউনিটটি চালু হওয়ার পর জাতীয় গ্রিডে প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। কয়লা সংকটের কারণে গত ১১ জানুয়ারি থেকে এই কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল।

​বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক তৌফিক ইসলাম জানান, জ্বালানি সরবরাহ নিশ্চিত হওয়ায় একটি ইউনিট সচল করা হয়েছে। বর্তমানে এখান থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে উৎপাদনের পরিমাণ আরও বাড়ানো হবে। তিনি আরও জানান, মে মাসের মধ্যে কেন্দ্রের অন্য ইউনিটটিও চালু করার পরিকল্পনা রয়েছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘমেয়াদি কয়লা সরবরাহ চুক্তি চূড়ান্ত না হওয়ায় এতদিন উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। বর্তমানে অস্থায়ী ব্যবস্থায় ইন্দোনেশিয়া থেকে ১২ লাখ মেট্রিক টন কয়লা আমদানির প্রক্রিয়া চলছে। এই পরিমাণ কয়লা দিয়ে কেন্দ্রটি প্রায় চার মাস চালু রাখা সম্ভব হবে। এরই মধ্যে কয়লাবাহী জাহাজ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে।

​বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হালিম জানান, ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার এই কেন্দ্রটি পূর্ণ শক্তিতে চললে দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করা সম্ভব হবে। এতে তেল ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর চাপ কমবে।

​উল্লেখ্য, প্রায় ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রটি ২০২৫ সালের জানুয়ারি ও এপ্রিলে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছিল। তবে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত না হওয়ায় চালুর কিছুদিনের মধ্যেই উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমান সেচ মৌসুম ও গ্রীষ্মের বাড়তি চাহিদা মোকাবিলায় কেন্দ্রটির উৎপাদন বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কালাইয়ে যুব বিভাগের প্রাণবন্ত প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আন্তঃঅনুষদ ফুটবলের শিরোপা ফিশারিজ অনুষদের

পাঁচবিবির পেশাজিবী বিভাগের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

ভারতে যাওয়ার সময় আওয়ামীলীগের সাবেক নেতা শেখ রেজাউল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ

ঠাকুরগাঁওয়ের বুড়ি বাঁধে মৎস্য চত্বর উদ্বোধন

কুয়েটে ‘বেসিক ও মোবাইল জার্নালিজম’ বিষয়ক অর্ধদিবসব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

মোহনগঞ্জে ব্রিজের নিচ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ডিমলায় তিস্তানদীর অবৈধ পাথর পরিবহনকালে ট্রাকসহ চালক- হেলপার আটক, মামলা দ্বায়ের

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা