Monday , 6 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বাসস
April 6, 2026 7:52 am

‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি  আজ সকালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় ক্রীড়া পরিষদে এসে শেষ হয়।

র‌্যালিতে প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়াও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড় এবং সংগঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‌্যালিটি মিলনমেলায় পরিণত হয়।

র‌্যালি শেষে প্রতিমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং মানুষের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে। একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে মাঠের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, খেলাধুলা এমন এক প্ল্যাটফর্ম যেখানে কোনো বিভেদ নেই। প্রতিমন্ত্রী দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি ক্রীড়াবান্ধব দেশ গঠনের উদাত্ত আহ্বান জানান। তিনি জানান, সরকারের লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ করে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখা।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে TechMind Hackathon 2025 অনুষ্ঠিত

মান্দায় নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমানের চেতনায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক ওমর আলীর

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখনই জরুরি: প্রধান উপদেষ্টা

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, নিন্দা ও বিচারের দাবি

চট্টগ্রামে অস্ত্রসহ দুই ডাকাত ও ১৬ মামলার আসামি গ্রেফতার

জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

৫ কর্মদিবসের মধ্যে ছাত্রসংসদ নির্বাচন চেয়ে বেরোবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ