Sunday , 5 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

দীর্ঘ কর্মজীবনের ইতি, সংবর্ধনায় সিক্ত শিক্ষক নেতা গোলাম মাওলা

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 5, 2026 1:04 pm

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে এক আদর্শ শিক্ষকের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে ৮২ নং খানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিবচর উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলার বিদায় অনুষ্ঠান খানকান্দি এস.এ. আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

জানা যায়, গোলাম মাওলা ১৯৯০ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরবর্তীতে ১৯৯৩ সালে তিনি ৮২ নং খানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। কর্মজীবনে তিনি শিবচর উপজেলা ও মাদারীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন এবং ভিয়েতনাম সফরের সুযোগ লাভ করেন। এছাড়া ২০১৬ সাল থেকে অদ্যাবধি তিনি শিবচর উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নূর-ই-আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার উম্মে হাবিবা রুপা, খানকান্দি সৈয়দ আশ্রাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী ফকির, সাংবাদিক মো. আবুল খায়ের খান, শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষক নেতা ইলিয়াস আহাম্মেদ, আলমগীর হোসেন, সামসুল আলম সিদ্দিকী, রেবা আক্তার, রোকসানা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, সমাজে অনেকেই শিক্ষকতার পেশায় নিয়োজিত থাকলেও কিছু মানুষ তাদের কর্ম ও নেতৃত্বগুণে আলাদা হয়ে ওঠেন। গোলাম মাওলা তেমনই একজন আদর্শ শিক্ষক, যিনি শিক্ষক নেতা হিসেবে শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ করতে হলেও তিনি একজন ব্যতিক্রমী ও অনুকরণীয় শিক্ষক হিসেবে বিদায় নিচ্ছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাউফলে এনসিপির প্রার্থী শাহিনের তোরণে আগুন

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ সহ যুবক আটক

জয়মনির পশুর নদী থেকে অজ্ঞতা অর্ধগলিত লাশ উদ্ধার

প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড

‎কুবিতে আদিবাসী ছাত্র সংসদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

পাঁচবিবির মোহাম্মদপুর জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজাপুরে বিএনপির আনন্দ মিছিল

গোয়াইনঘাটের মধ্য জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্ল্যাব-ল্যাট্রিন ও ছাতা বিতরণ

ইবিতে রিয়েল এস্টেট বিরোধ নিষ্পত্তি শীর্ষক পিএইচডি সেমিনার

বিলাইছড়ির একাধিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও মুহাম্মদ মামুনুল হক: শিক্ষার মান যাচাই ও শিক্ষকদের সাথে মতবিনিময়