Wednesday , 18 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শৈলকুপায় র‍্যাবের অভিযানে ৯ কেজি গাঁজাসহ আটক ২

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 18, 2026 10:07 am

আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা।

বুধবার (১৮ মার্চ) ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, শৈলকুপা থানাধীন লাঙ্গলবাধ গ্রামের একটি বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে র‍্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হন।

আটকরা হলেন— মোঃ উজ্জ্বল বিশ্বাস (৪০), পিতা মৃত আমজাদ বিশ্বাস এবং শুকনাল (৩৪), পিতা মোঃ ছাদেক শেখ। তারা উভয়েই লাঙ্গলবাধ গ্রামের বাসিন্দা।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উজ্জ্বল বিশ্বাসের হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ১০টি পলিথিন প্যাকেটে মোড়ানো প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে শুকনালের রান্নাঘরের ভেতর খড়কুটা দিয়ে ঢেকে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে আরও ৯টি প্যাকেটে মোড়ানো ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ৯ কেজি ১০০ গ্রাম।

র‍্যাব সদস্যরা জানান, জব্দকৃত গাঁজার প্রতি কেজির আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা হিসেবে মোট মূল্য দাঁড়ায় প্রায় ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে টর্চলাইটের আলোতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকারীরা দীর্ঘদিন ধরে যোগসাজশে গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শৈলকুপা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শ্রীলঙ্কায় সিরিজ খোয়ালো বাংলাদেশ, দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে লজ্জার হার

কুড়িগ্রামে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন

ডিমলায় নির্বাচনী জোট প্রার্থী মঞ্জরুল ইসলামের গনসংযোগ

কলেজ শিক্ষার্থী রাসেল’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

‎খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুবি শাখা ছাত্রদলের কম্বল বিতরণ

সাত দফা দাবিতে কুড়িগ্রামে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ ও মানববন্ধন

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস, ইজিবাইক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ

হামিদুর রহমান আযাদের আপিল মঞ্জুর, মনোনয়ন বৈধ ঘোষণা

বধ্যভূমিতে ২৪-এর অভ্যুত্থানের শহিদদের কবর জিয়ারতে নাহিদ-আখতাররা

মাভাবিপ্রবিতে ২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত