আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ

ঠাকুরগাঁও সংবাদদাতা:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ–এর চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিষ্ঠানটির লিখিত নিয়োগ পরীক্ষা যথাযথ নিয়মে অনুষ্ঠিত হয় এবং পরে নিরীক্ষকরা মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়া শুরু করেন। এ সময় তারা তার কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ করে উপজেলা বিএনপির সভাপতি ও তার সহযোগীরা সেখানে এসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে নিরীক্ষকদের কাছ থেকে সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন বলেন, নিয়োগ পরীক্ষায় প্রায় ৩০ লাখ টাকার লেনদেনের অভিযোগ নিয়ে ইউএনওকে অবহিত করতে তারা সেখানে যান। তবে ইউএনও বিষয়টি গুরুত্ব না দিলে তাদের সমর্থকরা কাগজপত্র নিয়ে চলে আসে। পরে সেগুলো আবার ফেরত দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ জানান, আয়া ও পরিচ্ছন্নতাকর্মী পদে আটজন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে তারা ইউএনওর কক্ষে অবস্থানকালে সেখান থেকেই কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে থানায় যাওয়ার প্রস্তুতি চলছে।

 

কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে কলিজা বিচ্ছিন্ন, হাসপাতালে মৃত্যু

ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু মন্সির লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে চোরাই টমটমসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ

প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রিশালে পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা

নলছিটিতে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

দুমকিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক গুরুতর আহত

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের দাফন সম্পন্ন

চৌদ্দগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, তরুণীদের পছন্দ থ্রি-পিস তরুণদের পাঞ্জাবি

শৈলকূপায় ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬০

ডিমলায় অটোবাইকের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু