Friday , 13 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সংসদ পরিচালনায় আমার ভূমিকা ক্রিকেটের আম্পায়ারের মত নিরপেক্ষ : স্পিকার

প্রতিবেদক
বাসস
March 13, 2026 4:09 pm

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য দল থেকে পদত্যাগ করেছি। বিরোধী দলও সংসদে যথেষ্ট সুযোগ পাবে। স্বৈরাচার হটানোর আন্দোলনে আমরা একই সঙ্গে ছিলাম। তাদের প্রতি আমাদের যথেষ্ট সহনশীলতা রয়েছে। সংসদ পরিচালনায় আমার ভূমিকা হচ্ছে ক্রিকেট খেলায় আম্পায়ারের মত নিরপেক্ষ।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত এ সরকার মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার বাস্তবায়ন ও জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ রাষ্ট্র গঠন করবে বলে বিশ্বাস করি এবং সংসদ হবে তার কেন্দ্রবিন্দু।

আজ (শুক্রবার) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় হাফিজ উদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, জাতীয় স্মৃতিসৌধ পবিত্রতম একটি স্থান এবং যা বাংলাদেশের স্বাধীনতার ধারক ও বাহক। এখানে শ্রদ্ধা নিবেদন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বোধ করছি ও অনুপ্রাণিত হয়েছি।

স্পিকার গভীর শ্রদ্ধার সঙ্গে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণ করেন। একই সঙ্গে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, আমি নিজেও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অধীনে রণাঙ্গনে যুদ্ধ করার সৌভাগ্য হয়েছে। যুদ্ধে আমি আহত হয়েছিলাম।

গত ১৭ বছর বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী, ছাত্র, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ যারা মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এবং স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের অবদানও শ্রদ্ধাভরে স্মরণ করেন স্পিকার হাফিজ উদ্দিন।

স্পিকারের পর জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান।

পরে স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাইলস্টোন ট্রাজেডির তিন মাস আহত চৌদ্দগ্রামের জমজ দুই বোন বাসায় ফিরেছে

চৌদ্দগ্রামে সাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে পাটানন্দী চ্যাম্পিয়ন

টানা ৫ আমন মৌসুমে ব্যর্থতার পর চট্টগ্রামে ধান-চাল সংগ্রহে সাফল্য

তারেক রহমানের প্রত্যাবর্তন: নতুন রাজনীতির সূচনা

অবহেলা আর কষ্টের প্রতিচ্ছবি: পটুয়াখালী কলাপাড়া হাসপাতালের এক অসহায় জীবন

বর্ণাঢ্য শোভাযাত্রা ও দোয়া মাহফিলে চবিতে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন

কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

লবণমুক্ত পানির তীব্র সংকটে কুয়েট, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

মাভাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা বন্ধের ঘোষণা করলেন ট্রাম্প