আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের অন্যতম সংগঠন প্রেসক্লাবের আয়োজনে ‘বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, রমজান মাস সংযমের মাস। রমজান মাস আমাদের আত্মশুদ্ধিতে সহায়তা করে। রমজান মাসের মূল লক্ষ্য হলো আল্লাহর তাকওয়া অর্জন করা। এই শিক্ষাকে আমাদের বাস্তবিক ও সামাজিক জীবনে কাজে লাগাতে পারলে আমাদের সমাজ সুন্দর হবে।

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান বলেন, রমজান কেবল রোজা পালনের মাস নয়; এটি আত্মসংযম ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত প্রশিক্ষণকাল। এই পবিত্র মাস আমাদের নৈতিকতা, সহমর্মিতা ও তাকওয়ার পথে পরিচালিত করে। আজকের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলে শত ব্যস্ততার মাঝেও উপস্থিত থেকে যারা আয়োজনকে সম্মানিত করেছেন, আপনাদের মূল্যবান উপস্থিতি আমাদের অনুপ্রেরণা জোগায় এবং এ ধরনের উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রতি বছরের ধারাবাহিকতায় এ আয়োজন করে আসছে, যা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রমজানের মূল শিক্ষা সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া, আমরা যদি ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারি, তবে একটি নৈতিক ও মানবিক সমাজ গঠন সম্ভব হবে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হালিম, জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা মো. রেজাউদ্দৌলাহ প্রধান।

এছাড়াও অনুষ্ঠানে শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান, শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন, সাধারণ সম্পাদক রাসেল মিয়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হাবিবুর রনি, সাধারণ সম্পাদক আমান উল্লাহ, বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম

বাউফলে মন্দির ভাঙচুর, দোষীদের শাস্তির আশ্বাস এমপির

শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ঈদগাঁও জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

গাজীপুরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই

চৌদ্দগ্রামে হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা শিশু কিশোরদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দুই মাদকসেবী আটক

ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৬ হাজার টাকা জরিমানা

ত্রিশালে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

সন্ধান মেলেনি সুন্দরবনে অপহরণকৃত ২০ জেলের

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত