Monday , 2 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রমজান ও ঈদ উপলক্ষে ১৫ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 2, 2026 1:53 pm

চবি প্রতিনিধি:

পবিত্র রমজান, শবে কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী ৮ মার্চ (রবিবার) থেকে ২৫ মার্চ (বুধবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।

সোমবার (২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে রোববার ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজান, শব-ই-কদর এবং ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত সময় পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত বিষয়ে আলাদা নির্দেশনা প্রযোজ্য হবে।

অধ্যাপক সাইফুল ইসলাম জানান, প্রতি বছরের মতো এবারও ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিনের আনুষ্ঠানিক ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে ৮ মার্চের আগের দুই দিন এবং ছুটির শেষের পরের দুই দিন সাপ্তাহিক ছুটি (শুক্রবার-শনিবার) থাকায় কার্যত টানা ১৯ দিনের জন্য বন্ধ থাকছে দেশের আয়তনে সর্ববৃহৎ এ বিশ্ববিদ্যালয়।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাউফলে এইচএসসি পরীক্ষার্থী খুন, আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

শান্তর নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তে বিস্মিত বিসিবি

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত

শিবচরে ব্রীজ নির্মাণে অনিয়ম দুর্ঘটনার আশঙ্কা

চৌদ্দগ্রামে খেলাফত মজলিসের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত

উপজেলায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত রফিকুল আলম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রিডিং রুম উদ্বোধন

মাভাবিপ্রবিতে নাগরিক প্ল্যাটফর্মের নির্বাচন কেন্দ্রিক যুব প্রশিক্ষণ কর্মশালা

৯ বছর পর জমির দখলে প্রকৃত মালিক