Monday , 2 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 2, 2026 1:36 pm

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলামের স্ত্রী মেয়েদের উপর হামলা ও বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী নুরজাহান (৭২) মেয়ে রিংকি ও শাহানা বেগম (৩৪) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিংসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামে। এনিয়ে মুক্তিযোদ্ধার মেয়ে শাহানা বেগম বাদী হয়ে ৯ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ ও ভুক্তভোগি পরিবার সূত্রে জানাগেছে, বিবাদীদের সাথে মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তানদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন মুক্তিযোদ্ধার স্ত্রী নুরজাহান ও তার মেয়ে রিংকি সাংসারিক আলাপ আলোচনা করা অবস্থায় মোরাদুজ্জামান ফুডার নেতৃত্ত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্র ও লাঠি সোডাসহ তাদের উপর হামলা করে। এসময় তারা বাড়ি ঘর ভাংচুর করে এতে শাহানা (৩৪), রিংকি (৪৫) ও নুরজাহান (৭২) গুরুতর জখম হয়। পরে তার ভাই তাদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় মুক্তিযোদ্ধা সন্তান শাহানা বেগম বাদী হয়ে ৯ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্ত সজিব মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামের সন্তানদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ আছে। তবে মারপিটের কথা তিনি অস্বীকার করেন।

[শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ নুরুল আলম জানান, এনিয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিপ্রবি জিয়া পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল

ময়মনসিংহে ১১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন যারা

পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসকের যোগদান

বাহুবলে ওসি-বিএনপি সভাপতি দ্বন্দ্বে তোলপাড়, অডিও ভাইরালে চাঞ্চল্য

বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ও রক্ষিতা ইমা ইয়াবাসহ গ্রেফতার

কুবি শিক্ষার্থী হত্যা: মানববন্ধনে বাস দিতে অস্বীকৃতি, প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের

জবি ক্যারিয়ার ক্লাবের নতুন সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রথম বর্ষের ক্লাস শুরু আগামীকাল, র‌যাগিংয়ে জিরো টলারেন্স প্রশাসন

ঢাকায় সার্ক সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে এ বছর

ঢাকায় সার্ক সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে এ বছর

কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত