Sunday , 22 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পুঠিয়ায় মানবিক ইউএনও: ইতির ঘরে পৌঁছাল রমজানের উপহার

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 22, 2026 5:10 am

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

পবিত্র রমজান মাস শুরু হতেই রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ।

উপজেলার বেলপুকুর ইউনিয়নের পশ্চিম জামিরা গ্রামের বাসিন্দা মোছাঃ ইতি খাতুন দীর্ঘদিন ধরে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছিলেন । তার স্বামী স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম হওয়ায় পরিবারটির উপার্জনের কোনো স্থায়ী ব্যবস্থা নেই । রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর অভাব ইতি খাতুনকে গভীর দুশ্চিন্তায় ফেলে দেয় ।

এই পরিস্থিতির কথা জানতে পেরে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস দ্রুত ওই পরিবারের খোঁজখবর নেন । পরবর্তীতে তাদের ইউএনও অফিসে ডেকে নিয়ে হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয় ।

সহায়তা প্রদানকালে ইউএনও লিয়াকত সালমান বলেন: “রমজান মাস সহমর্মিতা ও মানবিকতার মাস । সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও উচিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো । প্রশাসনের পক্ষ থেকে যাদের প্রয়োজন, তাদের সহায়তায় আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে ।”

তিনি ওই পরিবারের নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।
উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগে অসহায় পরিবারটি যেমন উপকৃত হয়েছে, তেমনি স্থানীয় এলাকাবাসীর মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছেছে ।

স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক পদক্ষেপ এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে প্রায় অচল ১ ও ২ টাকার ধাতব মুদ্রা, ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা

মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, ৩০ লাখ টাকার মালামাল লুটপাট

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন অতিষ্ঠ বাবা: দুমকিতে চাঞ্চল্য

চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রশিবিরের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ক্ষুদ্রঋণ গ্রহীতাই হবেন ব্যাংকের মালিক : নতুন অধ্যাদেশ জারি

দেবিদ্বারে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার-স্থানীয় নেতাকর্মীদের নিন্দা

মার্কিন শুল্ক ইস্যুতে ৪৮ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস

৪০ রোহিঙ্গাকে ধরে নিয়ে আন্দামান সাগরে ফেলে দিল ভারত, তদন্তে জাতিসংঘ

বাউফলে পাবলিক লাইব্রেরী নতুন ভবনের উদ্বোধন