বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-১ আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা পটুয়াখালী-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা পূবাইলে ধানের শীষের উঠান বৈঠক কোম্পানীগঞ্জে অবৈধ পাথর লুট ঠেকাতে গিয়ে পুলিশের ওপর হামলা, ট্রাক্টর ছিনতাই ভোটাধিকার রক্ষায় বাস চাই : কুবি প্রশাসনের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি নীলফামারী-১ আসনে নির্বাচনকে নিরপেক্ষ, সন্ত্রাস ও প্রভাবমুক্ত রাখতে প্রশাসন মহড়া শুরু চবি ক্যাম্পাসে দর্শনার্থীদের ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগে দুই রিকশাচালক আটক পুঠিয়ায় বাস তল্লাশিতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভায় গণজোয়ার মধ্যনগরে ইউএনও’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে : কায়কোবাদ আমারা শহীদ জিয়ার সৈনিক, ভয় দেখিয়ে লাভ নাই : কামরুল হুদা তিস্তা পাড়ে বিশাল নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান হাজারো মানুষের ঢলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা ঝালকাঠি-১ আসনে হাঁস প্রতীকের প্রার্থীর নির্বাচনী মিছিল নজরুল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব : ডা. শফিকুর রহমান অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ সিমান্তে নারীসহ আটক ৭ নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডেল ফেস্ট ধর্মপাশায় ১৭ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

নওগাঁ-১ আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা

ইসরাফিল ইসলাম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

‎‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নওগাঁ-১ (নিয়ামতপুর–পোরশা–সাপাহার) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে শ্রীমন্তপুর ইউনিয়নে নির্বাচনী পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

‎বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে শ্রীমন্তপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

‎পথসভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশে ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে ধানের শীষের বিকল্প নেই। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি জোর আহ্বান জানান।

‎পথসভায় উপস্থিত ছিলেন, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ান উদ্দিন,কৃষক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মতিন,নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম খলিলুর রহমান,নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার,নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা,নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আইনুল হক,নিয়ামতপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদ হাসান তোতা,যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম কাউসার রতন,ছাত্রদলের সদস্য সচিব আঞ্জুমান পাভেল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইদ হাসানসহ উপজেলা ছাত্রদল, শ্রীমন্তপুর ইউনিয়ন ছাত্রদল, যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে এলাকা প্রদক্ষিণ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩