সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ দ্বিতীয় দফায় ও ৯ম পে-স্কেলের গেজেটর দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ তাহিরপুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, গুরুতর আহত ২ জাবিতে ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন কুবিতে ফ্যাক্টচেকিং ও অপতথ্য যাচাই বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডিমলায় নির্বাচনী জোট প্রার্থী মঞ্জরুল ইসলামের গনসংযোগ কুড়িগ্রামে বিশ্ব জলাভূমি দিবস পালিত পুঠিয়াতে জামায়াত প্রার্থীর গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া মোংলা বন্দরে ৫৭,৫০০ টন মার্কিন গম খালাস শুরু প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড ত্রিশালে আন্তঃবাহিনী ও ভিজিলেন্স টিমের যৌথ মহড়া মোংলায় হাতপাখার নির্বাচনী প্রচারণা ডা. শফিকুর রহমান কোনো আলেম নন, বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল সদরপুরে জামায়াতে ইসলামের নির্বাচনি পথসভা ও মিছিল অনুষ্ঠিত বানারীপাড়ায় জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎কুবি ভর্তি পরীক্ষায় ২০০ গজে ১৪৪ ধারা জারি, নিষিদ্ধ মিছিল-সমাবেশ লালমনিরহাটের মোঘলহাট সিমান্ত থেকে অস্ত্র উদ্ধার করেছে বিজিবি জাজিরার সেনেরচরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ

জাবিতে ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০ এবং ২০২১ সালের স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

সোমবার ( ২ ফেব্রুয়ারি ) ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ” আজ সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন। অনুষ্ঠানে ২০২০ এবং ২০২১ সালে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউিটে স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ প্রাপ্তদের থেকে ৭৩ জনকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং একই সালের প্রত্যেক অনুষদ ও ইনস্টিটিউটের সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ প্রাপ্তদের থেকে ১৭ জনকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।”

এ সময় উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীগণ মেধার যে স্বাক্ষর রেখেছেন, কর্মজীবনেও তাঁরা সফলতার মধ্য দিয়ে নিজের ও বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন করবেন। উপাচার্য বলেন, এই মেধার পাশাপাশি নৈতিক মানুষ হতে হবে এবং নৈতিকভাবে আলোকিত কাজই হবে তাদের জীবনের অংশ। উপাচার্য মেধাবী শিক্ষার্থীদের সমাজ ও রাষ্ট্রের জন্য অবদান রাখার অঙ্গীকার থাকা, ইতিবাচক চিন্তা এবং নিজের কর্মকাণ্ডে স্ববিরোধমুক্ত থাকার আহ্বান জানান।”

আরও বলা হয়, “অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈদ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিন্স কমিটির সভাপতি ও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক আমিনা ইসলাম।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩